প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 3 Jul 2026, 9:03 PM
এবার ‘এ’ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন রিয়াদ
নিজের কোচিং যাত্রা শুরু করার অপেক্ষায় মাহমুদউল্লাহ রিয়াদ| এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর করা হয়েছিল রিয়াদকে| তবে এবার পাকাপাকিভাবে কোচ হিসেবে কাজ করার অপেক্ষায় তিনি| বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন মাহমুদউল্লাহ রিয়াদ| বিসিবি সূত্রের বরাতে জানা যায়, বাংলাদেশ ‘এ’ দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরে ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ| টানা তৃতীয় বছরের মত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল| সেখানে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্বে থাকবেন রিয়াদ| এক কর্মকর্তা জানিয়েছেন, ‘রিয়াদ বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং কোচ হিসেবে দলের সাথে যাবে| প্রধান কোচের দায়িত্বে থাকবেন সোহেল ইসলাম| এই সফরে সহকারী কোচ হিসেবে থাকবেন ইমরুল কায়েস| যেহেতু তিনি বর্তমানে অস্ট্রেলিয়াতেই আছেন, সেখান থেকেই দলের সাথে যোগ দেবেন|’ অস্ট্রেলিয়া সফরে প্রধান কোচ সোহেল ইসলামের সাথে সহকারী কোচ ইমরুল কায়েস এবং ব্যাটিং কোচ হিসেবে ‘এ’ দলের সাথে কাজ করবেন মাহমুদউল্লাহ রিয়াদ| এছাড়া চলতি মাসের শেষে দক্ষিণ আফ্রিকা সফরও আছে ‘এ’ দলের| সেখানে মোহাম্মদ সালাউদ্দিন থাকবেন ‘এ’ দলের দায়িত্বে| বিসিবির কর্মকর্তা জানিয়েছেন, ‘সোহেল অস্ট্রেলিয়া সফরে কাজ করবেন এবং সালাউদ্দিন কাজ করবেন দক্ষিণ আফ্রিকা সফরে|’ টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া রাজ্য দলগুলোর সাথে পাকিস্তান শাহীনস, বাংলাদেশ ‘এ’ সহ সর্বশেষ আসরে খেলেছিল নেপালের জাতীয় দলও|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...