প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 3 Jul 2026, 9:04 PM
চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে ইংল্যান্ড
নারী টি-টোয়েন্টি বিশ^কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়া| অজিদের মতো ইংলিশরাও সেমিফাইনালে পেয়েছে একপেশে জয়| আগামীকাল রোববার লর্ডসে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে| ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতেছিল ৮ উইকেটে| ইংল্যান্ড তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ৪০ রানের ব্যবধানে| লন্ডনে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান জড়ো করে ¯^াগতিক দল| দলের পক্ষে একাই ৭৫ রান করেন অধিনায়ক ন্যাট স্কাইভার-ব্রান্ট| ৪৭ বল মোকাবেলায় ১১টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি| এছাড়া হিদার নাইট ৪৭ বলে ৫৮ রান করেন| দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি করে উইকেট পান শাবনিম ইসমাইল ও ননকুলুলেকো এমলাবা| জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ| ওপেনার তাজমিন ব্রিটস ৪৫ বলে করেন ৫১ রান| আর কেউ ২০ এর গণ্ডিও পার হতে পারেননি| ইংল্যান্ডের পক্ষে লরেন বেল ও চার্লি ডিন দুটি করে উইকেট শিকার করেন| এবারের বিশ^কাপের আয়োজক ইংল্যান্ড একবারই শিরোপা জিতেছে, ২০০৯ সালে|, অস্ট্রেলিয়া জিতেছে ৬ বার| দেখার পালা, এবার ইংলিশরা ঘরের মাঠে অজিদের হতাশা উপহার দিতে পারে কি না|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...