প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 3 Jul 2026, 9:04 PM
দীর্ঘ নয় বছর পর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত
আসন্ন আগস্ট মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত জাতীয় ক্রিকেট দল| সফরে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত| সিরিজকে সামনে রেখে এবার সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)| এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ করেছে এসএলসি| দুই টেস্টের ভেন্যু যথাক্রমে গল এবং কল¤ে^া| ১৫ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ, গলে| এরপর ২৩ আগস্ট কল¤ে^ার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ টেস্ট ম্যাচ| ২০১৭ সালের পর প্রথমবার শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলতে যাচ্ছে ভারত| শ্রীলঙ্কার মাটিতে টানা পাঁচ টেস্টে জয় আছে ভারতের| সেখানে ২০০৮ সালের পরে টেস্ট সিরিজ হারেনি টিম ইন্ডিয়া| এই সিরিজ আইসিসির বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গতও| যেখানে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে রয়েছে ভারত এবং শ্রীলঙ্কা আছে ষষ্ঠ স্থানে| দুই দলের জন্যই তাই এই সিরিজ টেবিলে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ| টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া| অজিদের হারিয়ে শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা| এবারের চক্রেও এখনও পর্যন্ত শীর্ষ দুই দল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা| ঘরের মাঠে একের পর এক টেস্ট হেরে নিজেদের বারোটা বাজিয়ে রেখেছে ভারত, যে কারণে টেবিলে আছে ৫ম স্থানে| ঘরের বাইরে অবশ্য তাদের রেকর্ড তুলনামূলক ভালো| শ্রীলঙ্কাও ঘরের মাঠে দারুণ ছন্দে আছে| ফলে দুই দলের লড়াইটা দেখার মত হবে বলেই আশা করা যাচ্ছে| দুই দলের টেস্ট সিরিজ শেষে একটি টি-টোয়েন্টি সিরিজ যুক্ত করার ব্যাপারে গুঞ্জন থাকলেও আনুষ্ঠানিক সূচিতে তা নেই| রাখা হয়নি কোনো প্রস্তুতি ম্যাচ বা ট্যুর ম্যাচও|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...