প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jul 2026, 8:55 AM
কুমিল্লায় মাদক মামলায় ৬ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা
আয়েশা আক্তার
কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় মো. সাগর শিকদার প্রকাশ সাগর হাওলাদারকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (২ জুলাই ) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান এ রায় ঘোষণা করেন।
আদালতের আদেশ অনুযায়ী, দণ্ডিত আসামি মো. সাগর শিকদার প্রকাশ সাগর হাওলাদার (৪৫), পিতা মো. শাহাদাৎ শিকদার প্রকাশ শাহাদাৎ হাওলাদার, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১)-এর টেবিল ৯(খ) ধারায় দোষী সাব্যস্ত হন।
রায়ে আদালত উল্লেখ করেন, মামলার প্রেক্ষিতে আসামি পূর্বে যে সময় হাজতবাস করেছেন, সেই সময় মোট কারাদণ্ডের মেয়াদ থেকে সমন্বয় করা হবে। এছাড়া জব্দকৃত মাদক রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে আইন অনুযায়ী ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।
রায় কার্যকরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুলিপি পাঠানোরও নির্দেশ দেন আদালত। যেহেতু আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন, তাই তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যুর নির্দেশও দেওয়া হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...