প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jul 2026, 8:57 AM
নাঙ্গলকোটে সাংবাদিকের কার্যালয়ে কিশোর গ্যাংয়ের হামলা, অস্ত্র দেখিয়ে হুমকি
নিজ¯^ প্রতিবেদক, নাঙ্গলকোট
কুমিল্লার নাঙ্গলকোটে মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক আমাদের নাঙ্গলকোট পত্রিকার সম্পাদক বেলাল হোসেন রিয়াজের কার্যালয়ে একদল কিশোর গ্যাং সদস্য হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে| বৃহস্পতিবার (২ জুলাই) রাতে নাঙ্গলকোট থানার সন্নিকটে আমিন টাওয়ারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে| এ সময় দুর্বৃত্তরা সাংবাদিকের দিকে অস্ত্র উঁচিয়ে হুমকি দেয় বলে ভুক্তভোগী জানিয়েছেন|
ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বেলাল হোসেন রিয়াজ থানার সন্নিকটে আমিন টাওয়ারের দ্বিতীয় তলায় তাঁর কার্যালয়ে বসে সংবাদ ˆতরির কাজ করছিলেন| এ সময় মুখোশধারী একদল কিশোর গ্যাং সদস্য তাঁর কার্যালয়ে প্রবেশ করে| তারা সাংবাদিক রিয়াজের দিকে অস্ত্র তাক করে কার্যালয় থেকে তুলে নেওয়ার চেষ্টা করে| এসময় ওই ভবনে থাকা মাদ্রাসার শিক্ষার্থী এবং বসবাস করা পরিবার গুলো মাঝে আতংক ছড়িয়ে পড়ে|
এ বিষয়ে সাংবাদিক বেলাল হোসেন রিয়াজ বলেন, আমি অফিসে বসে নিউজের কাজ করছিলাম| হুট করে মুখোশ পরা একদল কিশোর এসে আমার দিকে পিস্তল তাক করে বলে তুই অফিস থেকে বের হও| তোর সাথে কথা আছে| আমি বের হতে অ¯^ীকৃতি জানালে তারা হুমকি-ধমকি দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করে| একপর্যায়ে আমি কৌশলে পুলিশকে খবর দিলে, পুলিশ আসার অবস্থা টের পেয়ে কিশোর গ্যাং সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়| পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে| এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি|
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা| তিনি বলেন, প্রকাশ্যে একজন সাংবাদিকের কার্যালয়ে ঢুকে অস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের বিষয়| আমরা পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি| পাশাপাশি ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি| এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, আমি মাত্রই থানায় যোগদান করেছি| বিষয়টি খতিয়ে দেখে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...