প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 4 Jul 2026, 8:16 PM
টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর, শেষ ষোলোয় সালাহরা
এফএনএস স্পোর্টস:
বিশ^কাপের নকআউট পর্বে প্রথম জয়ের ইতিহাস গড়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মিশর| রুদ্ধশ^াস লড়াইয়ে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪,২ ব্যবধানে হারিয়ে বিশ^মঞ্চে নতুন অধ্যায় লিখেছে মোহাম্মদ সালাহর দল| নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ১,১ গোলের সমতায় থাকা ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শুটআউটে|
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মিশর| ১৩ মিনিটে করিম হাফিজের ফ্রি কিক থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে দেন ইমাম আশুর| প্রথমার্ধে সেই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আফ্রিকার প্রতিনিধিরা|
দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ম্যাচে সমতা ফেরে আত্মঘাতী গোলে| সেটপিস থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানি| এরপর দুই দলই বেশ কয়েকটি সুযোগ ˆতরি করলেও নির্ধারিত সময়ে আর গোল হয়নি| ইনজুরি সময়ে সালাহর বাড়ানো বল থেকে রামি রাবিয়ার নিশ্চিত গোলের সুযোগ দারুণ দক্ষতায় রুখে দেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক|
অতিরিক্ত সময়েও গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে| শুটআউটের আগে দুই টসেই জেতেন মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহ| সবাইকে অবাক করে তিনি প্রথমে পেনাল্টি নিতে পাঠান অস্ট্রেলিয়াকে| সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়|
অস্ট্রেলিয়ার প্রথম শটেই লক্ষ্যভ্রষ্ট হন হ্যারি সাউটার| এরপর মিশরের মাহমুদ সাবের, রামি রাবিয়া, মোহাম্মদ সালাহ ও আবদেল মাজিদ চারজনই নিখুঁতভাবে গোল করেন| সালাহ নিজের শটে পানেনকা কিকে গোল করে দর্শকদের মুগ্ধ করেন| অন্যদিকে অস্ট্রেলিয়ার চতুর্থ শটে লুকাস হেরিংটনও ব্যর্থ হলে ৪,২ ব্যবধানে জয় নিশ্চিত হয় মিশরের|
এই জয়ের মাধ্যমে বিশ^কাপের নকআউট পর্বে প্রথমবারের মতো জয় পেল মিশর| ১৯৩৪ সালের পর দীর্ঘ ৯২ বছর অপেক্ষার পর নকআউটে ফিরে এসে ইতিহাস গড়ল ফারাওরা|
ম্যাচ শেষে অধিনায়ক মোহাম্মদ সালাহ বলেন, “আজকের দিনটি আমার জীবনের অন্যতম সেরা দিন| আমরা ইতিহাস গড়েছি| এর আগে কখনো গ্রুপ পর্ব পার হতে পারিনি| এবার শেষ ষোলোয় উঠেছি| এখন লক্ষ্য আরও এগিয়ে যাওয়া|”
শেষ ষোলোয় মিশরের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা| কোয়ার্টার ফাইনালে জায়গার লড়াইয়ে দুই দল মুখোমুখি হবে বাংলাদেশ সময় সোমবার (৭ জুলাই) রাতে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...