প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 4 Jul 2026, 8:17 PM
১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই, কেইপ ভার্ডেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা
এফএনএস স্পোর্টস:
বিশ^চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত টিকে থাকতে ঘাম ঝরাতে হলো বিশ^কাপের নবাগত কেইপ ভার্ডের বিপক্ষে| ১২০ মিনিটের শ^াসরুদ্ধকর লড়াইয়ে দুইবার সমতায় ফিরেছিল আফ্রিকার দলটি| তবে অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা| শেষ আটে ওঠার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ মিশর|
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখল ছিল আর্জেন্টিনার| তবে কেইপ ভার্ডের সংগঠিত রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয় বর্তমান বিশ^চ্যাম্পিয়নদের| অবশেষে ২৯তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দুরূহ কোণ থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন লিওনেল মেসি| চলতি বিশ^কাপে এটি তার সপ্তম গোল, আর বিশ^কাপ ইতিহাসে ২০তম|
বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়| আক্রমণে আরও সাহসী হয়ে ওঠে কেইপ ভার্ডে| ৫৯তম মিনিটে রায়ান মেন্দেসের পাস থেকে দেরয় দুয়ার্তে গোল করে সমতা ফেরান| এরপর আর্জেন্টিনা একাধিক সুযোগ পেলেও কেইপ ভার্ডের অভিজ্ঞ গোলরক্ষক ভজিনিয়া দুর্দান্ত কয়েকটি সেভ করে দলকে ম্যাচে রাখেন| ফলে নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন থাকে ১-১|
অতিরিক্ত সময়ের শুরুতেই আবার এগিয়ে যায় আর্জেন্টিনা| মেসির কর্নার থেকে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের ফ্লিক পেয়ে জোরালো শটে গোল করেন লিসান্দ্রো মার্তিনেস| কিন্তু লড়াই ছাড়েনি কেইপ ভার্ডে| ১০২তম মিনিটে সিডনি কাবরালের দুর্দান্ত বাঁকানো শটে আবারও সমতায় ফেরে দলটি|
ম্যাচ তখন টাইব্রেকারের দিকেই এগোচ্ছিল| তবে ১১১তম মিনিটে ভাগ্য সহায় হয় আর্জেন্টিনার| মেসির কর্নার থেকে ক্রিস্তিয়ান রোমেরোর হেড কেইপ ভার্ডের ডিফেন্ডার ডিনে বোর্জেসের হাতে লেগে জালে জড়িয়ে যায়| আত্মঘাতী সেই গোলই শেষ পর্যন্ত জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দেয়|
শেষ দিকে কেইপ ভার্ডে আরও একবার সমতায় ফেরার সুযোগ ˆতরি করেছিল| কিন্তু সিডনি কাবরালের দুর্দান্ত ফ্রি কিক অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস| শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ¯^স্তির উল্লাসে মেতে ওঠে আর্জেন্টিনা শিবির|
পরিসংখ্যানেও ম্যাচের প্রতিদ্বন্দ্বিতার ছাপ স্পষ্ট| ৬০ শতাংশের বেশি সময় বলের দখলে রেখে ২২টি শট নেয় আর্জেন্টিনা, যার ১০টি ছিল লক্ষ্যে| অন্যদিকে কেইপ ভার্ডে ১৬টি শট নিয়ে পাঁচবার লক্ষ্যভেদ করে আর্জেন্টিনার রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলে|
হারলেও প্রশংসা কুড়িয়েছে কেইপ ভার্ডে| প্রথমবারের মতো বিশ^কাপে অংশ নেওয়া দেশটি গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে দারুণ লড়াই করে নকআউটে জায়গা করে নেয়| বিশ^চ্যাম্পিয়নদের বিপক্ষেও সমানতালে লড়ে শেষ পর্যন্ত ¯^প্নভঙ্গ হলেও মাথা উঁচু করেই বিদায় নিয়েছে আফ্রিকার দেশটি|
এদিকে এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা| মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মিশরের মুখোমুখি হবে মেসিদের দল|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী...
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদে...
আয়েশা আক্তার।।কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোক...
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন...
নিজস্ব প্রতিবেদকমালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়...
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র্...
মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...
মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...