প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 4 Jul 2026, 8:19 PM
জন আরিয়াসের এক গোলেই ঘানাকে বিদায়, শেষ ষোলোয় কলম্বিয়া
এফএনএস স্পোর্টস:
বিশ্বকাপ নকআউট পর্বে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল কলম্বিয়া ঘানাকে ১,০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ^কাপের শেষ ষোলো নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দলটি| জন আরিয়াসের প্রথমার্ধের একমাত্র গোলেই জয় তুলে নেয় কল¤ি^য়ানরা| কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড|
গতকাল শনিবার বাংলাদেশ সময় সকালে কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই ধাক্কা খায় কল¤ি^য়া| মাত্র সপ্তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ফরোয়ার্ড জন কর্দোবা| তার বদলি হিসেবে মাঠে নামেন লুইস সুয়ারেস| তবে সেই পরিবর্তনই ম্যাচে ইতিবাচক প্রভাব ফেলে|
১৪তম মিনিটে সুয়ারেসের দারুণ ক্রস থেকে বল পেয়ে ডান পায়ের নিখুঁত শটে ঘানার জালে বল জড়ান জন আরিয়াস| সেই গোলেই এগিয়ে যায় কল¤ি^য়া| প্রথমার্ধজুড়ে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল তাদের| ঘানার গোলরক্ষক লরেন্স আতি জিগি কয়েকটি দুর্দান্ত সেভ না করলে বিরতির আগেই ব্যবধান আরও বাড়তে পারত|
বিরতির পর সমতায় ফেরার চেষ্টা চালায় ঘানা| তবে কল¤ি^য়ার সংগঠিত রক্ষণ তাদের বড় কোনো সুযোগ ˆতরি করতে দেয়নি| উল্টো ৫৭তম মিনিটে লুইস দিয়াস বল জালে পাঠালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্তে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়| এরপরও আরও কয়েকটি আক্রমণ গড়ে তুলেছিল কল¤ি^য়া, কিন্তু ব্যবধান আর বাড়াতে পারেনি|
শেষ পর্যন্ত আরিয়াসের করা একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে| ১,০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কল¤ি^য়া এবং নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট|
এই জয়ের মধ্য দিয়ে বিশ^কাপের নকআউট পর্বে নিজেদের ধারাবাহিকতাও ধরে রাখল কল¤ি^য়া| ২০১৪ বিশ^কাপে তারা প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে আলোচনায় আসে| ২০১৮ বিশ^কাপে শেষ ষোলো থেকে বিদায় নিলেও, দীর্ঘ বিরতির পর আবার বিশ^মঞ্চে ফিরে নকআউট পর্ব নিশ্চিত করে নতুন ¯^প্ন দেখছে দলটি|
এদিকে কল¤ি^য়া ও ঘানার ম্যাচ দিয়েই শেষ হয়েছে বিশ^কাপের শেষ ৩২ পর্বের সব লড়াই| এখন শুরু হচ্ছে শেষ ষোলোর আসল লড়াই, যেখানে প্রতিটি ম্যাচই হবে বিদায়ের কিংবা টিকে থাকার|
শেষ ষোলোয় কল¤ি^য়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড| দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় কানাডার ভ্যাঙ্কুভারে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...