প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jul 2026, 12:07 AM
শ্রমিকদের স্বনির্ভর করে গড়ে তুলতে হবে-মজিবুর রহমান
নিজ¯^ প্রতিবেদক, মনোহরগঞ্জ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্টর ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়| শনিবার (৪ জুলাই) বিকাল ৩টায় সংগঠনটির উপজেলা কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া|
এসময় তিনি বলেন -বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশের শ্রমিকদের দুনিয়া ও আখেরাতের মুক্তির জন্য কাজ করে আসছ|সংগঠনটিকে গতিশীল করার জন্য বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ করে কাজ করা হচ্ছে| আজকের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্টর ভিত্তিক প্রতিনিধি সম্মেলন তারই একটি অংশ বিশেষ|
তিনি বলেন -৫আগষ্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মুক্তিকামী মানুষ ¯^প্ন দেখেছিল একটি গণতান্ত্রিক সরকার গঠন করবে|কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পর যে দলটি রাস্ট্র ক্ষমতায় এসেছে, তারা সকল সেক্টরে চাঁদাবাজী বাড়িয়ে দিয়ে ফ্যাসিজমের পথ অনুসরণ করছে| ফ্যাসিজম ˆতরি করে কেউ বাংলাদেশের মানুষের কাছে টিকে থাকতে পারবেনা|
তিনি আরো বলেন-বর্তমান সরকার বিশাল বাজেট ঘোষণা করেছে, অথচ এতে শ্রমিকদের কোন সুবিধা রাখা হয়নি|তিনি সরকারকে ফ্যাসিজমের পথ পরিহার করে সঠিক পথে ফিরে আসার আহবান জানান| পরে তিনি
শ্রমিকদের ¯^নির্ভর করে গড়ে তুলার মাধ্যমে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কায্যক্রম গতিশীল করার আহবান জানান |
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি খায়রুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী, সেক্রেটারী ডা: শাহাবুদ্দিন হায়দার| বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মনোহরগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ উল্লাহ এর সভাপতিত্বে ও সেক্রেটারী জহিরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শিক্ষা-গবেষণায় বাস্তবমুখী জ্ঞানচর্চার তাগিদ কুবি উপাচার্যের
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মানসম্মত শিক্ষা ও গবেষণা’ শীর্ষ...
হোমনায় উচ্ছেদের পর ফের সড়ক দখল ভোগান্তিতে পথচারীরা
মো. আবুল বাসার সরকার কুমিল্লার হোমনা পৌরসভার বিভিন্ন সড়ক ও ফুটপাত দ...
প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ড...
ব্রাহ্মণপাড়ায় সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান বললেন-...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন...
হোমনায় ৭ বছরের শিশুর উলঙ্গ লাশ উদ্ধার
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আয়েশা বেগম (৭) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায়...
২৩ মামলার আসামী মাদক সম্রাট কসাই রুবেল ফের গ্রেফতার
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শ...