প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jul 2026, 12:08 AM
ভাঙ্গা ঘর দেখেই গাড়ি থামালেন এমপি আবুল কালাম, ঘোষণা দিলেন নতুন ঘরের
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দিশাবন্দ গ্রামে ¯^ামী, ৩ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে একটি ভাঙ্গা ঘরে দীর্ঘদিন থেকে মানবেতর জীবনযাপন করে আসছেন আলেয়া বেগম| বিএনপি'র কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের এমপি মো.আবুল কালাম শুক্রবার (৩ জুলাই) বিকালে মনোহরগঞ্জ থেকে একটি প্রোগ্রাম শেষ করে লাকসামের উদ্দেশ্যে রওয়ানা দেন| সড়কের পাশেই (দিশাবন্দ গ্রাম এলাকায়) একটি ভাঙা ঘর দেখে গাড়ি থামালেন এমপি মো. আবুল কালাম| ডাকলেন ঘরের মালিককে, বিস্তারিত খোঁজ খবর নিলেন এমপি আবুল কালাম| ঘরের কর্তা আলেয়া বেগমের কষ্টের বর্ননা শুনে মুহুর্তেই আবেগঘন পরিবেশ ˆতরি হয়|
স্পটেই ঘোষণা দিলেন নতুন একটি ঘর করে দেওয়ার সিদ্ধান্ত বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো.আবুল কালাম এমপি| এতে আলেয়া বেগম ও তার সন্তানদের চোখে মুখে অশ্রু মাখা হাসি ফুটে উঠতে দেখা গেলো| দু-হাত তুলে আলেয়া বেগম দোয়া করলেন বিএনপি সরকার ও মানবিক এমপি মো.আবুল কালামের জন্য|
বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে| মানুষকে বলতে শোনা গেছে, এমন মানবিক এমপি মানুষ চায়|
এ বিষয়ে মনোহরগঞ্জে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের সাথে কথা বললে তিনি জানান -বিএনপি'র কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম মনোহরগঞ্জ আসনের এমপি মোঃ আবুল কালাম একজন মানবিক মানুষ ও নেতা| তিনি রাজনীতিতে আসার আগেই মানুষের কল্যাণে কাজ শুরু করেছিলেন| দিশাবন্ধ গ্রামের আলেয়া বেগমের নতুন ঘর করে দেওয়ার বিষয়টি একজন মানবিক নেতার কাজ বলেও তিনি জানান|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী...
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদে...
আয়েশা আক্তার।।কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোক...
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন...
নিজস্ব প্রতিবেদকমালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়...
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র্...
মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...
মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...