প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jul 2026, 12:09 AM
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল
নিজ¯^ প্রতিবেদক
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য, কুমিল্লা মহানগরী| শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নগরীর চকবাজার বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ শেষে একটি গণমিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে|
কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, নাছির আহম্মদ মোল্লা এবং কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত|
সভাপতির বক্তব্য মোসলেহ উদ্দিন বলেন, জুলাই অভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক| এ আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে সব গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে| তারা দেশ ও জনগণের কল্যাণে ন্যায়ভিত্তিক, ˆবষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান|
গণমিছিলে কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মদ, অধ্যাপক রফিকুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, এবি পার্টি কুমিল্লা মহানগর সভাপতি জি. এম. সামদানীসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...