প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jul 2026, 12:20 AM
দাউদকান্দিতে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার
নিজ¯^ প্রতিবেদক, দাউদকান্দি
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনসহ বিভিন্ন মামলার মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ| এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে| দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে উপজেলার আমিরাবাদ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করা হয়| গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. আকাশ (২০), মো. নিরব (২২), রিপন হোসেন (২২), রোমান (২২), মো. রিফাত (২০), ইমন (২৪) ও জাহিদ হাছান (২২)| তাঁরা দাউদকান্দি, তিতাস ও চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা|পুলিশ জানায়, তাঁদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি ছোট রামদা, একটি ছুরি এবং দুটি সুইস গিয়ার উদ্ধার করা হয়েছে| একই অভিযানে রাসেল ভূইয়া (২৭) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়|
এ ছাড়া বিশেষ অভিযানে ধর্ষণ ও মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ রুহুল আমিন (৪২)কে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়|অন্যদিকে উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া মোড়ে অভিযান চালিয়ে মাদক মামলার আসামি মো. রমজান সিকদার (৪৮)কে গ্রেপ্তার করে পুলিশ| এ সময় তাঁর কাছ থেকে ৬১টি ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়| দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে,কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...