প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jul 2026, 12:19 AM
দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসা চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ট প্রতিষ্ঠানের এওয়ার্ড অর্জন
সংবাদ বিজ্ঞপ্তি
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে লাকসামের দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসা চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন| এছাড়া, এ প্রতিষ্ঠানের ২ জন কৃতী ছাত্র অনন্য শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন| গত ৩০শে জুন ২০২৬ রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা সচিব, ইসলামি আরবি বিশ্বদ্যিালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, মাউশি’র ডিজিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ| অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে এওয়ার্ড গ্রহন করেন, উক্ত মাদরাসার সুযোগ্য অধ্যক্ষ মোঃ আবদুল হান্নান| একইদিন কামিল হাদিস বিভাগ থেকে এইচ.এম আজহারুল ইসলাম ও ফাজিল থেকে জোনায়েদুল ইসলাম অনন্য শিক্ষার্থীর এওয়ার্ড গ্রহন করেন|
দক্ষিন কুমিল্লার ঐতিহ্যবাহী এ দ্বীনি প্রতিষ্ঠানের বিশাল অর্জনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আবদুল হান্নান মহান আল্লাহ’র দরবারে শোকরিয়া আদায়পূর্বক কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আবুল কালামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন| পাশাপাশি প্রতিষ্ঠানটির দক্ষ ব্যবস্থাপনা কমিটির সুনির্দিষ্ট দিকনির্দেশনা, শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রমে ভবিষ্যতে দ্বীনি খেদমতে এই প্রতিষ্ঠানটি আরো সফলতা অর্জনে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন|
উল্লেখ্য, ২০২৬ সালে দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ আবদুল হান্নান কুমিল্লা জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হয়েছিলেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...