...
শিরোনাম
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী ⁜ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ ⁜ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ ⁜ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা ⁜ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল ⁜ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ ⁜ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন ⁜ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার ⁜ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি ⁜ রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ ⁜ নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা ⁜ কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময় ⁜ ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ⁜ তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন ⁜ হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত! ⁜ ব্রাহ্মণপাড়ায় জানালার গ্রিল কেটে মসজিদে চুরি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jul 2026, 1:09 AM

...
নবীনগরের ঐতিহ্যবাহী পালকী বিলুপ্তির পথে News Image

আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ঐতিহ্যবাহী পালকি স্থান নিয়েছে এখন যাদুঘরে গ্রাম বাংলা ঘুরে এখন আর

পালকি যেনো চোখেই পড়ে না, ঐতিহ্যবাহী পালকী বাহকটি এখন প্রায় বিলুপ্তির পথে| প্রাচীন ও মধ্য

যুগের আভিজাত্যের প্রতীক হয়ে পালকি এখন আমাদের ইতিহাসের অংশ| এক সময় নবপরিণীতা বা

অভিজাত শ্রেণীর মানুষের অন্যতম বাহন ছিল পালকী| প্রবাবশালী জমিদারদের বহনে বাহারী পালকির কদর ছিল

সর্বত্র| কিন্তু এখনকার বর-কনেরা দামি গাড়িতে চড়েই শ্বশুর বাড়ি যায়| পালকি একটি প্রাচীন লোকযান,

যন্ত্রচালিত যানের যুগে পালকি আজ অচল যানে পরিনত হয়েছে| এক সময় বিয়ের অনুষ্ঠান ছাড়া ও

জমিদার, নায়েব তথা সম্মানিত ব্যক্তিদের চলাচলের বাহন হিসেবে পালকী ছিল অত্যাবশ্যকীয়| পালকী ছাড়া

কোন গ্রামে বিয়ে কল্পনা করা যেত না? পালকি যেন ছিল গ্রাম্য মেয়েদের বহুদিনের লালিত প্রেম- প্রীতি

, ভালবাসা আর অবেগের কেন্দ্র স্থল| চারকোনা বিশিষ্ঠ পালকি বহন করতো চারজন সুঠাম দেহের পুরুষ| দুরত্ব

ভেদে তাদের হাতে শোভা পেত লাঠি কিংবা দেশীয় যস্ত্র| ক্ষেত্র বিশেষে কখনো কখনো পালকির বাড়তি

বেয়ারা ও থাকতো| পালকি বহনের পেশাকে ঘিরে “বেয়ারা” সম্প্রদায় নামে আলাদা একটা সম্প্রদায়ও

গড়ে উঠেছিল| হেলে-দুলে পালকি নিয়ে চলতে বেয়ারারা ‘হেইয়াহ হেইয়াহ’ রব তুলে পথিকের দৃষ্টি

আকর্ষণ করতো তারা| ইতিহাসের অংশ হিসাবেই ¯^র্নাক্ষরে লেখা আছে এই পালকির নাম কিন্তু এই

আধুনিক যুগে বাংলাদেশের কোথাও আর পালকি ব্যবহৃত হচ্ছে না| অত্যাচারী জোয়ারদার-জমিদাররা

প্রজাদের দ্বারা পালকি বহন করাতো জোরপূর্বক| বর্তমানে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে

ঐতিহ্যবাহী পালকি হারিয়েছে তার কদর| বেয়ারারাও বাধ্য হয়ে অন্য পেশা বেছে নিয়েছে| কয়েক বছর

আগে ও নবীনগর উপজেলার কালঘড়া,জুলাইপাড়া,কাইতলা,কৃষ্ণনগর,বড়িকান্দি,বিটঘড় সহ বিভিন্ন

গ্রামের ২০/২৫ টি পরিবার পালকি বহন করে জীবন নির্বাহ করত| এদের অধিকাংশ পরিবারই এখন অন্য

পেশায় কিংবা বিদেশ পাড়ি জমিয়েছেন| আর যারা আছেন তারা অতি কষ্টে দিন যাপন করছেন| চারজন

(বেয়ারা ) মিলে গান গেয়ে গেয়ে পালকি কাঁধে নিয়ে চলত তারা| এক কালে গ্রাম্য বধূদের শ্বশুরবাড়ীতে

কিংবা বাপের বাড়ীতে যেতে পালকি বাহকের ডাক পড়তো| জমিদার কিংবা নায়েব আমাদের পারিশ্রমিক

চার আনা দিলে ও উনাদের মাতা, স্ত্রী কিংবা বোন সবার চোখের আড়ালে দু-চার আনা দিয়ে দিতেন যাতে

তারা খুশি থাকে কিংবা ডাক দিলে চলে আসে| সেই সময়ে প্রতিদিনই তাদের কাজ ছিল, আর

পারিশ্রমিক যা পাওয়াযেত তা দিয়ে পরিবারের খরচ শেষে মাসে দুই-চার আনা জমাতে পারতেন তারা|

তখনকার সময় পালকি বাহকদের কদরও ছিল বেশি| কিন্তু বর্তমানে বিজ্ঞানের চরম অগ্রগতির সাথে সাথে

এখন আর সেই কদর নেই| নবীনগর উপজেলার পালকি বাহক মালু মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, অতীতে

অনেক সময় খাজনা পরিশোধে অক্ষম প্রজারা খাজনা মওকুফের আশায় জমিদারের পালকি বহন করতো| দেশ

¯^াধীনের পর টাকার বিনিময়ে এ কাজ হত, কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় এখন প্রায় বিলুপ্ত

হতে বসেছে পালকি| জুলাইপাড়ার গ্রামের সত্তোর্ধ প্রবীন মোসলেম মিয়া বলেন, ছোট বেলায় কতো

পালকি দেখেছি তার সীমা নেই| এখন গ্রামের পথ ধরে চলে সিএনজি, অটো,রোহিঙ্গা (এক প্রকার

রিক্সা) আগে চলতো পালকি| পালকী বাহকরা নাইওরী গান তুলে যখন নববধূকে নিয়ে যেত তখন তা দেখতে

এলাকার আবাল-বৃদ্ধ-বণিতা ভিড় জমাতো| বর্তমানে ঐতিহ্যবাহী পালকি হারিয়ে গেছে স্থান করে

নিয়েছে জাদুঘরে| আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পালকি গল্প, কবিতার ছন্দে বা সাহিত্যর পাতায় বা

যাদুঘরে দেখা ছাড়া আর কিছুই থাকবে না| আমাদের পরবর্তী প্রজন্ম পালকি কি কাজে ব্যবহার হতো

তা হয়তো বুঝবে না| রূপসী বাংলার এই অপরূপ সৌন্দেযর প্রতীক পালকি অবলুপ্তির হাত থেকে রক্ষা করার


দায়িত্ব আমাদেরে সকলের| বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে,তার অতীত ঐতিহ্য

টিকিয়ে রাখতে সচেষ্ট হতে হবে |



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক,  টিকটক ভিডিও ঘিরে আলোচনা
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...

বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...

আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...

বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...

কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...

পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...

ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্য...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী
➤ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ
➤ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ
➤ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা
➤ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল
➤ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ
➤ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন
➤ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার
➤ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
➤ রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ
➤ নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা
➤ কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়
➤ ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
➤ তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন
➤ হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!
➤ ব্রাহ্মণপাড়ায় জানালার গ্রিল কেটে মসজিদে চুরি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir