প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jul 2026, 1:10 AM
বুড়িচংয়ে ৬১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
কাজী খোরশেদ আলম
জন্মের পর থেকে একটি শিশু প্রথমে তার পরিবারের সদস্যদের কাছ থেকে মা-বাবা ডাকতে শিখে। তারপর আস্তে আস্তে পরিবারের বাকি সদস্যদের চিনতে থাকে এবং পারিবারিক বিভিন্ন বিষয়াদি আয়ত্ত করে। বয়স বাড়ার সাথে মুক্তবে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে এবং প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে লেখা পড়ায় হাতে খড়ি শুরু হয়। প্রাথমিক বিদ্যালয় হলো প্রতিটি শিশুর জীবন গঠণের গোড়াপত্তনের প্রথম ধাপ। প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা যেন পড়া লেখা থেকে ছিটকে না পড়ে; তার জন্য সরকার উপবৃত্তির ব্যবস্থা করেছে। সার্বজনীন প্রাথমিক শিক্ষাকে বাস্তবায়নের জন্য সরকার বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রম হাতে নিয়েছে। ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মনোযোগী করতে কোন কোন প্রাথমিক বিদ্যালয়ে বহুতল ভবণ নির্মাণ করা হচ্ছে এবং আধুনিক মানের ওয়াশবক্লের করা হচ্ছে। কিন্ত সমস্যা হলো গাড়ী আছে ড্রাইভার নেই। এই বিদ্যালয়গুলোতে লেখাপড়ার মানোন্নয়নের জন্য প্রতিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নেতৃত্বে এক ঝাঁক সহকারী শিক্ষক থাকে। প্রধান শিক্ষক সেনাপতির দায়িত্ব পালন করেন এবং সহকারী শিক্ষকরা তার নেতৃত্বে ও দিকনির্দেশনায় সকল কাজ সম্পাদন করেন। প্রধান শিক্ষক উর্ধ্বতন কতৃপক্ষের পরামর্শক্রমে পাঠ পরিকল্পনা তৈরী করেন এবং সহকারী শিক্ষকরা তা বাস্তবায়ন করেন। যদি প্রধান শিক্ষকই না থাকে; তাহলে ঐ প্রতিষ্ঠাণের কি অবস্থা হয় এবং লেখাপড়ার মান কোথায় গিয়ে নামে?
কুমিল্লার বুড়িচং উপজেলায় ১৪৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।
বুড়িচং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়,বুড়িচং উপজেলার ১ টি পৌরসভা ও ৮ টি ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন গ্রামে ১৪৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ১৪৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।
বুড়িচং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব প্রদান করতে হচ্ছে। সহকারী শিক্ষক দিয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে শ্রেণীর কার্যক্রমের ব্যাঘাত ঘটে। তারপরেও আমি এবং আমার সহকারী শিক্ষা অফিসারদের নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। আশা রাখি অচিরেই প্রধান শিক্ষককের শূন্য পদগুলো পুরন হয়ে যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...