প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jul 2026, 12:54 AM
অবৈধভাবে গ্যারেজ পার্কিং ভাড়া, কুমিল্লায় ভবনের নকশার অনুমোদন স্থগিত
আয়েশা আক্তার
কুমিল্লা নগরীর নজরুল এভিনিউয়ের কান্দিরপাড় এলাকায় অনুমোদিত নকশার শর্ত ভঙ্গ করে ভবনের গ্যারেজ অবৈধভাবে রিকশা, ভ্যানগাড়ি ও ফুডকার্ট পার্কিংয়ের জন্য ভাড়া দেওয়ার অভিযোগে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। এ ঘটনায় সংশ্লিষ্ট ভবনের অনুমোদিত নকশার অনুমোদন স্থগিত করা হয়েছে।
রোববার (৬ জুলাই) কুসিকের সহকারী প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ (ভারপ্রাপ্ত) মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে বলা হয়, নগরীর ৮ নম্বর ওয়ার্ডের কান্দিরপাড় এলাকার নজরুল এভিনিউয়ের হোল্ডিং নম্বর-১৯১-এর ছয়তলা আবাসিক ভবনের গ্যারেজ নির্ধারিত পার্কিং হিসেবে ব্যবহারের পরিবর্তে অবৈধভাবে রিকশা, ভ্যানগাড়ি ও ফুডকার্টের জন্য ভাড়া দেওয়া হয়েছে। এতে অনুমোদিত নকশার শর্ত লঙ্ঘিত হয়েছে এবং নগরীর যানজট নিরসনে সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
কুসিক আরও জানায়, এ ধরনের কর্মকাণ্ড ইমারত নির্মাণ বিধিমালার পরিপন্থী। পাশাপাশি জনস্বার্থ ও সিটি কর্পোরেশনের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। এসব কারণে ২০১২ সালে দেওয়া ছয়তলা আবাসিক ভবনের নকশার অনুমোদন স্থগিত করা হয়েছে।
নোটিশটি ভবনের মালিকদের কাছে পাঠানোর পাশাপাশি প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রদান করা হয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশন জানিয়েছে, জনস্বার্থে নগর পরিকল্পনা ও অনুমোদিত নকশার শর্ত ভঙ্গের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর প্রশাসনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...