প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jul 2026, 12:55 AM
মনোহরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
আবুল কালাম আজাদ
"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে মনোহরগঞ্জ উপজেলায়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াছ পাটোয়ারী।
বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূইয়া দোলন,উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার,পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয়াঙ্কা চক্রবর্তী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম পাঠান ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) কর্মকর্তা মোঃ আবু ইউসুফ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম মুনছুর,উপজেলা যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন বিআরডিবির উপকার ভুগিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভা শেষে র্যালি ও বিভিন্ন ফলের গাছের চারা বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...