প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2026, 10:13 AM
যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৭ জুলাই:
যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লার উদ্যোগে আত্মকর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে আত্মকর্মসংস্থানের বিকল্প নেই। তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ-তরুণীরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে বেকার ও স্বল্পশিক্ষিত যুবকদের এসব প্রশিক্ষণ বাস্তব জীবনে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তিনি।
কোর্সগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার বেসিক ও আইসিটি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন, পোশাক তৈরি, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ এবং কৃষিবিষয়ক প্রশিক্ষণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক মো. ইসহাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মিজানুর রহমান, সহকারী কমিশনার মো. রিয়াদ খান, যুব প্রশিক্ষণ কেন্দ্র, কুমিল্লার ডেপুটি কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলাম এবং যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম সরকার।
স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক সাইফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষক-শিক্ষিকাসহ ২৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...