প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2026, 10:18 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার, চারজন গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুটি পরোয়ানাভুক্ত আসামি, একটি নিয়মিত মামলার পলাতক আসামি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে কারাদণ্ডসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে মাদক সেবন করে মাতলামি ও জনশান্তি বিনষ্টের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সৈকত মজুমদার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর আল-আহসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লাক দক্ষিণপাড়া এলাকায় মো. কামালের চা দোকানের দক্ষিণ পাশে পাকা সড়কের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির ফেলে যাওয়া ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে, এসআই মো. মাহতাব হোসাইনের নেতৃত্বে পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সফিকুল ইসলাম এবং মোছা. সেলিনা বেগমকে উপজেলার টাকই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ব্রাহ্মণপাড়া থানার মামলা নম্বর-০৮(৭)/২৬-এর পলাতক আসামি মো. ফখরুল খাঁন (৪৫)কে দক্ষিণ চান্দলা (রামচন্দ্রপুর) এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
অপরদিকে, এএসআই লিংকন কুমার নাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহরিয়ার (৩৫)কে মাদক সেবন, মাতলামি ও জনশান্তি বিনষ্টের অভিযোগে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
গ্রেপ্তার হওয়া চারজনকেই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...