প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2026, 10:24 AM
কুবিতে নিরাপদ খাদ্য নিয়ে সেমিনার, ক্যান্টিনে নিয়মিত তদারকির উদ্যোগ
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিরাপদ খাদ্য নিশ্চিত ও এ বিষয়ে সচেতনতা বাড়াতে &#৩৯;ক্যাম্পাস ফুড
সেফটি অ্যাওয়ারনেস&#৩৯; শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে| সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ও
আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের মানোন্নয়ন এবং নিয়মিত তদারকির উদ্যোগের কথা জানিয়েছে
বিশ্ববিদ্যালয় প্রশাসন|
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে এ সেমিনার
অনুষ্ঠিত হয়| এতে সভাপতিত্ব করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. এম. আমিনুল ইসলাম
আকন্দ| অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক|
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম| বিশেষ
অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান| মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোয়েব|
এ ছাড়া বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন|
আলোচনা পর্বে শিক্ষার্থীরা আবাসিক হলের খাবারের মান, ˆবচিত্র্যের অভাব ও বিভিন্ন সীমাবদ্ধতার
কথা তুলে ধরেন| একই সঙ্গে খাবারের মান উন্নয়নে ভর্তুকি দেওয়ার দাবি জানান|
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, বিশ্ববিদ্যালয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে একটি
ফুড সেফটি নীতিমালা প্রণয়ন করা হবে| ডাইনিং ও ক্যান্টিনে খাবারের মান তদারকির পাশাপাশি খাদ্য
প্রস্তুত ও পরিবেশনকারীদের প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে|
মূল আলোচক অধ্যাপক ড. মোহাম্মদ সোয়েব খাদ্য নিরাপত্তা, ভেজাল, আন্তঃদূষণ (ক্রস কন্টামিনেশন) এবং
ব্যক্তিগত ¯^াস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরেন| তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য উৎপাদন
থেকে পরিবেশন পর্যন্ত প্রতিটি ধাপে সতর্কতা প্রয়োজন|
উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়
একটি কাঠামো ˆতরি করেছে| এ লক্ষ্যে একটি তদারকি দল গঠন করা হবে, যারা নিয়মিত ক্যান্টিন
পরিদর্শন করবে| খাবারের মান, পরিচ্ছন্নতা ও পরিবেশনের ভিত্তিতে ক্যান্টিনগুলোকে গ্রেডিংয়ের আওতায়
আনার পরিকল্পনার কথাও জানান তিনি|
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের অংশগ্রহণে নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তুলতে চায়|
একই সঙ্গে আবাসিক শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে &#৩৯;স্টুডেন্ট সার্ভিস ইউনিট&#৩৯;
চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে|
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এম. আমিনুল ইসলাম আকন্দ বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত
করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন| হলের খাবারের মানোন্নয়নে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ
নেবে বলেও তিনি আশ্বাস দেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...