প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jul 2026, 12:07 AM
চাঁদপুরে মেঘনা নদীতে ধান ও চাল বোঝাই কার্গো ডুবি
কাজী নজরুল ইসলাম
চাঁদপুরে উত্তাল মেঘনা নদীর ত্রিমোহনা ঘূর্ণী স্রোতে একটি কার্গো উল্টে ডুবে গেল ৫ হাজার বস্তা ধান ও চাল ঘূর্ণি স্রোতে তলিয়ে যায় | গতকাল বুধবার ৮ জুলাই সকালে চাঁদপুরের পুরানবাজার এলাকায় পদ্মা - মেঘনা ও ডাকাতিয়া ত্রিনদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে |কার্গোর চালক এরশাদ মাঝি জানান, পাবনা থেকে ৩ হাজার ৫শ বস্তা চাল ও ১হাজার ৫শ বস্তা ধান নিয়ে পুরানবাজার ঘাটের কাছে আসার পর কার্গোটি ঘূর্ণীতে হেলে পড়ে। এ সময় কার্গোতে থাকা ৫-৬ জন শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। পরে হেলে পড়া কার্গোটি ডাকাতিয়া নদীর পাড়ে ভিড়ানো হয়।
চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জানান, ডুবে যাওয়া চাল-ধানগুলো পুরানবাজারের ১০-১২ জন ব্যবসায়ীর| এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে পদ্মা -মেঘনা নদীর পানি উত্তাল বয়ছে | সকাল থেকে থেমে থেমে বৃষ্টিও হচ্ছে | দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন |
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...
ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে লালমাই। প্রায় ৩ লাখ জনসং...
চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
কাজী নজরুল ইসলাম, চাঁদপুর চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ অভিযান চালিয়েছেন চাঁদপুর ৩ আসনের...
বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহ...
কাজী খোরশেদ আলমনবগঠিত বুড়িচং পৌরসভাকে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদক ও বেকারত্বমুক্ত আধুনিক মডেল পৌরসভা...
কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার ট...
আয়েশা আক্তারকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে...
কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে শিবিরের সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায়...