প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jul 2026, 12:08 AM
মধুমাসে বাহারি ফলে মুখর ব্রাহ্মণপাড়ার চান্দলা বাজার, জমে উঠেছে বেচাকেনা
মো. আনোয়ারুল ইসলাম।।
প্রকৃতির অকৃপণ দানে মধুমাস এসেছে তার চিরচেনা রূপ নিয়ে। মৌসুমি নানা ফলের রসে, রঙে ও সুগন্ধে এখন মুখর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা বাজারসহ আশপাশের বিভিন্ন বাজার। বাহারি ফলের সমারোহ, মিষ্টি সুবাস এবং ক্রেতা-বিক্রেতার ব্যস্ততায় বাজারগুলোতে যেন ফিরে এসেছে গ্রীষ্মের চিরচেনা প্রাণচাঞ্চল্য।
বুধবার (৮ জুলাই) সরেজমিনে চান্দলা বাজার ঘুরে দেখা যায়, বাজারজুড়ে আম, জাম, কাঁঠাল, জামরুল, পেয়ারা, ড্রাগনসহ বিভিন্ন মৌসুমি ফলের সমারোহ। প্রচণ্ড গরম ও মাঝেমধ্যে বৃষ্টিপাতের মধ্যেও সকাল থেকে রাত পর্যন্ত চলছে জমজমাট কেনাবেচা।
বাজারে আমের বিভিন্ন জাতের মধ্যে রয়েছে আম্রপালি, হাড়িভাঙ্গা, ল্যাংড়া, গোপালভোগ ও বারি-৪। জাতভেদে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ৭০ থেকে ১২০ টাকায়। প্রতি কেজি জাম ২০০ টাকা, আর কাঁঠাল আকারভেদে ৭০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া জামরুল, পেয়ারাসহ অন্যান্য দেশি ফলের দাম প্রতি কেজি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে।
চান্দলা বাজারের খুচরা ফল বিক্রেতা রিফাত বলেন, এবার প্রচণ্ড গরমের কারণে রসালো ফলের চাহিদা তুলনামূলক বেশি। বিশেষ করে আম ও কাঁঠাল সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। আমরা সরাসরি বাগান থেকে তাজা ফল এনে বিক্রি করছি। ভালো মানের ফল পাওয়ায় ক্রেতারাও সন্তুষ্ট।
পাইকারি ফল ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, উত্তরাঞ্চল ও সাতক্ষীরা থেকে প্রতিদিন বড় বড় চালানে ফল আসছে। নওগাঁর আম্রপালি এবং সাতক্ষীরার হাড়িভাঙ্গা আমের চাহিদা সবচেয়ে বেশি। তবে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় গত বছরের তুলনায় এবার পাইকারি বাজারে ফলের দাম কিছুটা বেশি।
দেশি ফল বিক্রেতা রবিউল বলেন, চলতি সপ্তাহে আমের চাহিদাই সবচেয়ে বেশি। পাশাপাশি পাকা কাঁঠাল, জাম ও আনারসও ভালো বিক্রি হচ্ছে।
বাজারে ফল কিনতে আসা চান্দলা করিম বক্স উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষক সোহরাব হোসেন সুমন বলেন, গ্রীষ্মকালে দেশি ফল খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। তাই নিয়মিত ফল কিনি। চান্দলা বাজারে মৌসুমে টাটকা দেশি ফল সহজেই পাওয়া যায়। অন্যান্য জায়গার তুলনায় দামও কিছুটা সহনীয় হওয়ায় এখান থেকেই ফল কিনে থাকি।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন বলেন, গ্রীষ্মকালীন দেশি ফল পুষ্টিগুণে সমৃদ্ধ। আম, কাঁঠাল, জাম, পেয়ারা ও অন্যান্য মৌসুমি ফলে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ লবণ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। স্থানীয়ভাবে উৎপাদিত নিরাপদ ও তাজা ফল বেশি করে খাওয়ার পাশাপাশি ফলচাষ সম্প্রসারণেও কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...
ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে লালমাই। প্রায় ৩ লাখ জনসং...
চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
কাজী নজরুল ইসলাম, চাঁদপুর চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ অভিযান চালিয়েছেন চাঁদপুর ৩ আসনের...
বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহ...
কাজী খোরশেদ আলমনবগঠিত বুড়িচং পৌরসভাকে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদক ও বেকারত্বমুক্ত আধুনিক মডেল পৌরসভা...
কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার ট...
আয়েশা আক্তারকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে...
কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে শিবিরের সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায়...