প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 9 Jul 2026, 11:07 PM
এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
মিশরের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ের পর যখন টানা দ্বিতীয় শিরোপার ¯^প্নে বিভোর লিওনেল মেসিরা, ঠিক তখনই মাঠের বাইরে বড় বিতকের মুখে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন| দলটির বোর্ডের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৩০০ মিলিয়ন ডলারের সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করেছে আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)| আর্জেন্টিনার শীর্ষস্থানীয় ˆদনিক লা নাসিওনের বরাত দিয়ে এমনই এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা| প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লাউডিও চিকি তাপিয়ার নেতৃত্বাধীন এই সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে কীভাবে কোটি কোটি ডলার লেনদেন করেছে, তা খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দারা| আমেরিকার মাটিতে ব্যাংক জালিয়াতি কিংবা অর্থপাচারের মতো কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা নিশ্চিত করাই এই তদন্তের মূল উদ্দেশ্য| তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্যুরপ্রোডএন্টার এলএলসি নামক একটি থিয়েটার প্রযোজনা প্রতিষ্ঠান| বিগত কয়েক বছর ধরে এই প্রতিষ্ঠানটি এএফএ-র আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি থেকে প্রাপ্ত অর্থ সংগ্রহ ও পরিচালনার দায়িত্বে ছিল| ব্যাংক নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, আমেরিকার শীর্ষ ৫টি আর্থিক প্রতিষ্ঠান- সিটিব্যাংক, সিনোভুস, ব্যাংক অব আমেরিকা, জেপি মরগান এবং পিএনসি ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে অন্তত ২৬০ মিলিয়ন ডলার লেনদেন করা হয়েছে| এর মধ্যে ৫৭ মিলিয়ন ডলার এমন কিছু নামসর্ব¯^ কোম্পানিতে পাঠানো হয়েছে, যার উৎস এবং গন্তব্য নিয়ে চরম ধোঁয়াশা ˆতরি হয়েছে| ওয়াশিংটন ডিসি এবং ফ্লোরিডার তিনজন শীর্ষস্থানীয় ফেডারেল প্রসিকিউটর এই অর্থ কেলেঙ্কারির প্রাথমিক তদন্তভার পরিচালনা করছেন| ইতোমধ্যে এএফএ-র এই আর্থিক কাঠামোর বিরুদ্ধে প্রথম অভিযোগকারী ব্যবসায়ী গুইলারমো তোফোনি এফবিআই’র কাছে নিজের জবানবন্দি দিয়েছেন| শুধু তাই নয়, আমেরিকার বিচার বিভাগ এই বিষয়ে আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলের সরকারের সাবেক কর্মকর্তাদেরও তলব করার কথা বিবেচনা করছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...