...
শিরোনাম
পাহাড়ি ঢলে গোমতীর পানি বৃদ্ধি সহস্রাধিক কৃষকের ফসলহানি ⁜ নগরীতে চলবে ১০ হাজার অটোরিকশা বেশি চললে কঠোর আইনগত ব্যবস্থা ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের নেতৃত্বে সাদী ও শিহাব ⁜ মনোহরগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল নোয়াখালী থেকে উদ্ধার, ⁜ বুড়িচংয়ে অবৈধ মাটি কাটার ফলে টাওয়ার ধসে পড়ার ঝুঁকি ⁜ ব্রাহ্মণপাড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার সময় হাতেনাতে যুবক আটক, ⁜ চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত ⁜ বাঞ্ছারামপুরে "রাজহাঁসে ভর করে নারীদের বাড়তি আয়" ⁜ শিশুদের নিয়ে কুবি শিক্ষার্থীদের 'আলোর ক্যানভাস' ⁜ ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি: ল্যাপটপ-ফ্যানসহ গ্রেপ্তার ২ ⁜ সাজেক ভ্রমনে গিয়ে তিনদিন ধরে আটকে আছে কুমিল্লার দশ যুবক ⁜ কুমিল্লায় গোমতীর দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ⁜ বাঞ্ছারামপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর বসত ভিটায় অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি ⁜ কোয়ার্টারের আগে অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার ⁜ বড় অঙ্কের আর্থিক পুরস্কার পেতে যাচ্ছে মিশর ⁜ এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ⁜ কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ⁜ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে কারবালায় ৪০ লাখেরও বেশি মানুষের ঢল ⁜ ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের ⁜ চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুললো ন্যানসি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jul 2026, 10:13 AM

...
বাঞ্ছারামপুরে "রাজহাঁসে ভর করে নারীদের বাড়তি আয়" News Image

 ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার অসাধারণ সুন্দর গ্রাম সোনারামপুর ইউনিয়নের  কানাইনগর ।মেঘনা নদীর কোল ঘেঁষা গ্রামটি।বাড়ির পাশে মেঘনার নদী থাকায়  অন্যান্য হাঁসের পাশাপাশি অধিক লাভজনক রাজহাঁস পালনের দিকে ঝুঁকছে গৃহবধূরা। ফলে, দিনভর রাজহাসের হাঁসের কলকলানিতে মুখর থাকে গ্রামটি।

 গ্রামের বেশির ভাগ দরিদ্র,নিম্নবিত্ত  পরিবারের নারীরা রাজহাঁস পালন করে সংসারের অভাব অনটন দূর করার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বচ্ছল হয়ে উঠছে। রাজহাঁস পালন করে সন্তানদের পড়ালেখার খরচ জোগানোসহ সংসারের যাবতীয় ব্যয় মেটাচ্ছে জীবন সংগ্রামী এসব নারী। কথা বলে জানা গেছে, দু’দশক আগে এ অঞ্চলে রাজহাঁস পালন শুরু হয়। যত দিন যাচ্ছে ততো রাজহাঁসের সংখ্যা বাড়ছে।

সকালে বাড়ি থেকে হেলতে দুলতে রাজহাঁস আহারের সন্ধানে বের হয়। নদী ও ডাঙ্গা থেকে এরা খাবার খায়। সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরলে হাঁসকে ধানের কুঁড়া, ভাত বা সবজির ফেলে দেয়া অংশ খেতে দেয়া হয়।

স্থানীয় একটি এনজিও কর্মী  শায়লা শারমিন  বলেন, আগে এ গ্রামের বহু নারীর অনেক স্বপ্নই ছিল অধরা। গাঁটে টাকা পয়সা থাকত না বলে নিজের এবং ছেলে মেয়ের আবদারও পূরণ করতে পারছিলেন না তারা। কিন্তু মেঘনা  অধ্যুষিত সোনারামপুর ও পার্শ্ববর্তী দরিয়াদৌলত ইউনিয়নে কানাইনগর, শিবপুর, শান্তিপুর,ইছাপুর,মরিচাকান্দি,তাতুয়াকান্দি সহ বেশকিছু গ্রামের এই নারীরা এখন বাড়তি আয়ের পাশাপাশি স্বপ্নও দেখছেন। কারণ, সংসারে কাজের ফাঁকে রাজহাঁস পালন করে এখানকার নারীরা নিজেদের সাবলম্বি করে তুলেছেন। এখন তাদের আর টাকার জন্য বাড়ির কর্তার কাছেও ধরনা দিতে হয়না।স্বামীদেরও সহযোগিতা করছে নারীরা।

খোঁজ নিয়ে জানা  গেছে, রাজহাঁস সাধারণত দলবদ্ধ হয়ে বাস করতে পছন্দ করে। প্রত্যেক দলে ৮-১২টি হাঁস থাকে। একটি স্ত্রী রাজহাঁস বছরে একবারই ১-১২টি ডিম দিয়ে থাকে। প্রতিটি ডিম ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি হয়। ওই ডিমগুলো সাধারণত বাচ্চা ফুটানোর জন্যই ক্রয়-বিক্রয় হয়ে থাকে। প্রতিটি রাজহাঁসের বাচ্চার দাম ২৫০-২৬০ টাকা। ডিমে ২৮-৩০ দিন তাপ দিলে বাচ্চা ফুটে। আর এ কাজটি মা রাজহাঁস সম্পন্ন করে থাকে। রাজহাঁস ঘাস, লতা-পাতা, কচুরিপানা খেয়ে জীবন ধারণ করে থাকে। বাড়তি খাবার কম লাগায় রাজহাঁস পালনে ব্যয় খুবই কম। একটি বড় পুরুষ রাজহাঁসের ৪-৫ কেজি পর্যন্ত মাংস হয়ে থাকে। আকার ভেদে প্রতিটি রাজহাঁস দেড় থেকে দুই  হাজার টাকায় বিক্রি হয়।

কানাইনগর গ্রামের  রাজহাঁস পালনকারী গৃহিণী আছমা বলেন, ‘আমার বাড়িতে আটটি হাঁস আছে। তিন থেকে পাঁচ মাস বয়স হলে বিক্রি করে দেব। এখান থেকে ১০ হাজার টাকা পেলে আমার ছেলে-মেয়ের পড়ালেখার বই খাতার দাম হয়ে যাবে। টাকার জন্য বাড়ির কর্তার কাছে ধরনা দেওয়ার দরকার পড়ে না।’

গ্রামের লাকি বেগম বলেন, তার ৫টি রাজহাঁস আছে। একটি মেয়ে হাঁস বছরে দু’বার ডিম পাড়ে। একেক বারে ১০-১১টি করে ডিম দেয়। ডিম ফুটিয়ে এক দিন বয়সের এক জোড়া বাচ্চা ৫শ’ টাকায় বিক্রি হয়। একটি হাঁস থেকে বছরে ৩ হাজার টাকা আয় হয়ে থাকে। আর একটি বড় হাঁস বিক্রি হয় ১৫'শ থেকে ২ হাজার টাকায়।

শিবপর গ্রামের গৃহবধূ তানিয়া আক্তার  জানান, একেকটি রাজহাঁস তিন থেকে আটটি ডিম দেয়। চার মাস বয়সের একটি রাজহাঁস থেকে চার-পাঁচ কেজি মাংস পাওয়া যায়। আমার ও আমার সন্তানদের টুকটাক কেনাকাটা, চাহিদার জন্য স্বামীর কাছ থেকে টাকা খুঁজতে হয় না। রাজহাসের আয় থেকে উপার্জিত টাকা থেকে ব্যয় করি। 

হাঁস-মুরগির পাইকার বাতেন মিয়া জানান, তিনি  সোনারামপুর  হাট থেকে রাজহাঁস ও অন্যান্য জাতের হাঁস ক্রয় করে ঢাকায় নিয়ে বিক্রি করেন। বড় শহরগুলোতে রাজহাঁসের চাহিদার কারণে লাভও ভালো হয়।

বাঞ্ছারামপুর প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন  ডাঃ মোঃ সেরদাতুল ইসলামের ভাষ্য, রাজহাঁস যে পরিমাণ প্রোটিন গ্রহণ করে তা অন্য কোনো প্রাণী গ্রহণ করে না। তারা ঘাস, লতা-পাতা খেয়ে জীবন ধারণ করে তাই এদের তৃণভোজি প্রাণী বলা হয়। তিনি আরো জানান, অন্যান্য প্রাণীর তুলনায় রাজহাঁসের রোগ-ব্যাধি খুব কম। তারপরও আমরা হাস পালনকারীদের প্লেগ ও কলেরা ভ্যাকসিন দেয়ার পরামর্শ দেই।

বাড়ির পাশে ঘাস চাষের ব্যবস্থা থাকলে বাণিজ্যিকভাবে রাজহাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন তিনি।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

পাহাড়ি ঢলে গোমতীর পানি বৃদ্ধি  সহস্রাধিক কৃষকের ফসলহানি
পাহাড়ি ঢলে গোমতীর পানি বৃদ্ধি সহস্রাধিক কৃষকের ফসলহানি

মাহফুজ নান্টু উজানের পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর চরাঞ্চলে পানি প্রব...

নগরীতে চলবে ১০ হাজার অটোরিকশা  বেশি চললে কঠোর আইনগত ব্যবস্থা
নগরীতে চলবে ১০ হাজার অটোরিকশা বেশি চললে কঠোর আইনগত ব্যবস্থা

আয়েশা আক্তারআগামী সপ্তাহ থেকে শুরু হবে নিবন্ধন; ভুয়া লাইসেন্স প্লেটে থাকবে কঠোর ব্যবস্থা, যানজট ও দু...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের নেতৃত্বে সাদী ও শিহাব
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের নেতৃত...

কুবি প্রতিনিধি :শিক্ষার্থীদের জন্য নির্যাতনমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে যুক্তরাষ্ট্রভ...

মনোহরগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল নোয়াখালী থেকে উদ্ধার,
মনোহরগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল নোয়াখালী থেকে উদ্ধার,

আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা...

বুড়িচংয়ে অবৈধ মাটি কাটার ফলে টাওয়ার ধসে পড়ার ঝুঁকি
বুড়িচংয়ে অবৈধ মাটি কাটার ফলে টাওয়ার ধসে পড়ার ঝুঁকি

কাজী খোরশেদ আলমকুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দেবপুর বিদ্যূৎ কেন্দ্রে সিলেট জেলার শাহজীবাজার থেকে ২৩০...

ব্রাহ্মণপাড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার সময় হাতেনাতে যুবক আটক,
ব্রাহ্মণপাড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার সময় হাতেনাতে যুবক আটক,

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চার বছরের এক শিশুকে ফুসলিয়ে নির্জন ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ পাহাড়ি ঢলে গোমতীর পানি বৃদ্ধি সহস্রাধিক কৃষকের ফসলহানি
➤ নগরীতে চলবে ১০ হাজার অটোরিকশা বেশি চললে কঠোর আইনগত ব্যবস্থা
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের নেতৃত্বে সাদী ও শিহাব
➤ মনোহরগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল নোয়াখালী থেকে উদ্ধার,
➤ বুড়িচংয়ে অবৈধ মাটি কাটার ফলে টাওয়ার ধসে পড়ার ঝুঁকি
➤ ব্রাহ্মণপাড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার সময় হাতেনাতে যুবক আটক,
➤ চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত
➤ বাঞ্ছারামপুরে "রাজহাঁসে ভর করে নারীদের বাড়তি আয়"
➤ শিশুদের নিয়ে কুবি শিক্ষার্থীদের 'আলোর ক্যানভাস'
➤ ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি: ল্যাপটপ-ফ্যানসহ গ্রেপ্তার ২
➤ সাজেক ভ্রমনে গিয়ে তিনদিন ধরে আটকে আছে কুমিল্লার দশ যুবক
➤ কুমিল্লায় গোমতীর দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ
➤ বাঞ্ছারামপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর বসত ভিটায় অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি
➤ কোয়ার্টারের আগে অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার
➤ বড় অঙ্কের আর্থিক পুরস্কার পেতে যাচ্ছে মিশর
➤ এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
➤ কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
➤ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে কারবালায় ৪০ লাখেরও বেশি মানুষের ঢল
➤ ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
➤ চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুললো ন্যানসি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir