...
শিরোনাম
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি ⁜ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা ⁜ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন ⁜ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা ⁜ কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে ⁜ পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত ⁜ ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কুমিল্লায় জামায়াতের রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন ⁜ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ ⁜ মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩ ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ⁜ জাপান প্রবাসী গড়ার স্বপ্নে চান্দিনায় চালু হলো ‘বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’ ⁜ ‘দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’—ইউএনও মুন্নী ইসলাম ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১ জনের ৩০ দিনের কারাদণ্ড ⁜ হ্মণপাড়ায় ২১ কেজি গাঁজা উদ্ধার, নারী চোরচক্রের ৫ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার ⁜ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন ⁜ ফরিদা বিদ্যায়তনে বেসিক ফার্স্ট এইড ট্রেনিংয়ের সমাপনী ⁜ কুমিল্লায় ব্রেড-বিস্কুটের মূল্য পুনর্নির্ধারণ নিয়ে মালিক সমিতির জরুরি সভা ⁜ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের ⁜ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jul 2026, 12:41 AM

...
লালমাইয়ে বিধবার ঘর ভাঙচুরের অভিযোগ, ভিডিও ভাইরাল News Image
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার লালমাই উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধে আদালতে মামলা করায় এক বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার ৩ মিনিট ৪৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের মিতল্লা গ্রামে মরহুম আবদুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বসতঘরের টিনের বেড়া খুলে রাস্তার পাশে স্তূপ করে রাখছেন। এ সময় বিধবা পেয়ারা বেগম ও তাঁর ছেলেরা কান্নাকাটি করে ঘর ভাঙচুর বন্ধের অনুরোধ করছেন এবং আশপাশের লোকজনকে ঘটনাটি দেখতে ডাকছেন। তবে ভিডিওতে তাদের পক্ষ থেকে কোনো বাধা দেওয়ার দৃশ্য দেখা যায়নি।

পুলিশ, ভূমি অফিস ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মিতল্লা গ্রামের মরহুম আবদুস সাত্তারের স্ত্রী পেয়ারা বেগম (৬০) তাঁর তিন ছেলে শহিদুল ইসলাম, সুজন ও ইসমাইলকে নিয়ে স্বামীর বসতভিটায় বসবাস করে আসছেন। কিছুদিন আগে আবদুস সাত্তারের একটি খালি ভিটি জমি তাঁর ভাই আবদুল মান্নান জোরপূর্বক দখল করে সেখানে ঘর নির্মাণের উদ্যোগ নেন বলে অভিযোগ করেন পেয়ারা বেগম। এ ঘটনায় তিনি কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে। তদন্তের অংশ হিসেবে দুই সপ্তাহ আগে লালমাই থানার এএসআই নজরুল ইসলাম উভয় পক্ষকে শান্তি ভঙ্গ না করার নোটিশ দেন। মঙ্গলবার উপজেলা সার্ভেয়ার আবু হানিফ সরেজমিনে তদন্ত শেষে ফিরে গেলে, অভিযোগ অনুযায়ী, আবদুল মান্নানের নেতৃত্বে তাঁর ভাই আবুল কালাম ও আবু তাহেরসহ কয়েকজন গ্রামবাসীর উপস্থিতিতে পেয়ারা বেগমের বসতঘর ভেঙে ফেলা হয়।

ভুক্তভোগী পেয়ারা বেগম বলেন, আমার দেবর আবদুল মান্নান আমার স্বামীর রেখে যাওয়া জমি দখল করে ঘর নির্মাণ শুরু করেন। তাই আদালতে মামলা করেছি। তদন্ত শেষে কর্মকর্তারা চলে যাওয়ার পর তারা আমাদের বসতঘর ভেঙে দেয়। এ সময় আমার ব্যবহৃত স্বর্ণের চেইন, কানের দুল, ছেলের একটি রেডমি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা নিয়ে যায়। আমরা অনেক অনুরোধ করলেও তারা ঘর ভাঙা বন্ধ করেনি।

লালমাই থানার এএসআই নজরুল ইসলাম বলেন, আমি ১৪৫ ধারার মামলার নোটিশ উভয় পক্ষকে দিয়েছি, যাতে কেউ শান্তি-শৃঙ্খলা ভঙ্গ না করে। পরে কীভাবে ঘর ভাঙচুর হয়েছে, সেটি আমার দায়িত্বের বিষয় নয়।

ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রদীপ চক্রবর্তী বলেন, ঘর ভাঙচুরের ভিডিও দেখে ওসির নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে পুলিশ ঘটনাস্থলে গেছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত আবদুল মান্নানের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি

নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...

তিন সাংবাদিকের ওপর হামলার  প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন  সাংবাদিক ফোরামের নিন্দা
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...

নিজস্ব প্রতিবেদক  কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...

নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...

আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...

নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা

আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...

কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...

কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে

ধর্মীয় ভাবগাম্বির্জের  মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
➤ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা
➤ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
➤ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
➤ কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
➤ পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত
➤ ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কুমিল্লায় জামায়াতের রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন
➤ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ
➤ মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩
➤ বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা
➤ জাপান প্রবাসী গড়ার স্বপ্নে চান্দিনায় চালু হলো ‘বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’
➤ ‘দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’—ইউএনও মুন্নী ইসলাম
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১ জনের ৩০ দিনের কারাদণ্ড
➤ হ্মণপাড়ায় ২১ কেজি গাঁজা উদ্ধার, নারী চোরচক্রের ৫ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার
➤ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন
➤ ফরিদা বিদ্যায়তনে বেসিক ফার্স্ট এইড ট্রেনিংয়ের সমাপনী
➤ কুমিল্লায় ব্রেড-বিস্কুটের মূল্য পুনর্নির্ধারণ নিয়ে মালিক সমিতির জরুরি সভা
➤ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের
➤ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir