প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jul 2026, 12:42 AM
শিল্প মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন আবুল কালাম এমপি
আবুল কালাম আজাদ
বাংলাদেশ জাতীয় সংসদে শিল্প মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সম্মতিক্রমে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হয়।
এতে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম - মনোহরগঞ্জ )আসনের বিএনপি সদস্য ও বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।
তিনি চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও তৈরি পোশাক মালিকদের সংগঠন (বিজিএমই)এর বিগত নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার ছিলেন।
আবুল কালাম বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ও এর আগে ২০১২-১৩ মেয়াদে বিজিএমইএর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি ২০১১-১২ ও ২০১২-১৩ মেয়াদে উত্তরা ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।
মো.আবুল কালাম এমপি নতুন দায়িত্ব পাওয়ায় লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার বিএনপি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন স্থানে মিস্টি বিতরণ করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু...
গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
উষ্ণতা বৃদ্ধিতে হাজার বছরের জমা বরফ গলে যাচ্ছে। হিমালয়ের বুক চিরে হঠাৎ নেমে আসছে বরফ, পাথর, কাদা আর...
কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প...
কুমিল্লা জেলা সংবাদদাতা,২৮ আগস্টঃকুমিল্লা টাউন হল মাঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড...
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্...
মাহফুজ নান্টু কুমিল্লা গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পন...
মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
মাহফুজ নান্টু, কুমিল্লাসীমান্তবর্তী কুমিল্লায় কাঁটাতারের ফাঁকফোকর দিয়ে আসা মাদকের বিষে নীল হয়ে যাচ্ছ...
সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রা...
কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ‘আত্মগোপনে’ থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারকে উদ্ধার কর...