প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2026, 12:41 AM
ব্রাহ্মণপাড়া-বুড়িচংসহ সীমান্তে বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে প্রায় ৩৪ লাখ ৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বুধবার (১৫ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের নির্দেশনা—‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই মূলমন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির সার্বিক দিকনির্দেশনা ও পরিকল্পনায় বুধবার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহল দল অংশ নেয়।
অভিযানকালে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ভারতীয় অবৈধ বাসমতি চাল, বাঁজি, কুইচ্ছা মাছ, গরু, চকলেট, ভ্যাসমল, জনসন বেবি লোশন, জনসন বেবি ক্রিম, স্কিন সাইন ক্রিম, একটি মোটরসাইকেল ও একটি সিএনজি জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ ৬ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার এবং পুশ-ইন প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, দেশের সীমান্ত নিরাপদ রাখতে এবং চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...