প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 16 Jul 2026, 12:48 AM
কুমিল্লার অবকাঠামোগত উন্নয়নে এলজিইডির বহুমাত্রিক কর্মযজ্ঞ
নিজস্ব প্রতিবেদক
দেশের গ্রামীণ ও স্থানীয় অবকাঠামো উন্নয়নের অন্যতম প্রধান প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এ প্রতিষ্ঠানটি কুমিল্লা জেলাতেও ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করছে। সড়ক, সেতু, কালভার্ট, হাট-বাজার, ড্রেনেজ ব্যবস্থা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জেলার আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে এলজিইডি, কুমিল্লা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলায় চলমান উন্নয়ন কার্যক্রমের ফলে যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। একসময় যেসব এলাকার মানুষ বর্ষা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতেন, সেখানে এখন নির্মিত হয়েছে টেকসই সড়ক ও সেতু। ফলে কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও নতুন গতি এসেছে।
এলজিইডি কুমিল্লা সূত্র জানায়, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার গ্রামীণ সড়ক উন্নয়ন, বাজার অবকাঠামো নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির কাজ চলমান রয়েছে। উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ও কারিগরি তদারকি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বিগত ফ্যাসিবাদী আমলে এবং পূর্ববর্তী বেশ কিছু নির্বাহী প্রকৌশলীর অদক্ষতার কারণে বিভিন্ন প্রকল্পের কার্যক্রমে স্থবিরতা এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। জবাবদিহিতার অভাবে কর্মকর্তা-কর্মচারীদের একাংশের মাঝে তৈরি হয়েছিল চরম উদাসীনতা। এমনকি ঠিকাদারি বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করার
অনাগ্রহতা প্রকাশ করেছিলো বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে। তবে সেই অচলাবস্থা ভেঙে এলজিইডি, কুমিল্লায় আমূল পরিবর্তন এসেছে বর্তমান নির্বাহী প্রকৌশলী, জনাব মোঃ মফিজ উদ্দিন (বাবলু) দায়িত্ব নেওয়ার পর। দায়িত্ব গ্রহণের পরই তিনি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। কর্তব্যে অবহেলা ও অনিয়মের অভিযোগে সম্প্রতি তিনি ১ জন উপজেলা প্রকৌশলীকে অন্যত্র বদলি এবং বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করেন। বৈশ্বিক এক সংকটময় মুহূর্তে দায়িত্ব নিয়েও নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির সত্ত্বেও জেলার কাজ বাস্তবায়নে সর্বাধিক সহযোগিতা করে জুন/২০২৬ মাসের সকল প্রকল্পের অর্থ বরাদ্দ সফলভাবে সম্পন্ন করেছেন। একজন দক্ষ, চৌকস এবং আপসহীন প্রকৌশলী হিসেবে পরিচিত এই নির্বাহী প্রকৌশলীর কঠোর মনিটরিংয়ের কারণে জেলার সকল কাজে এখন অভূতপূর্ব গতি ফিরে এসেছে।
এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি অফিস স্টাফদের প্রাণবন্ত রাখতে অফিস প্রাঙ্গণে গত ০১/০৭/২০২৬ ইং রোজ বুধবার বিকাল ৫.০০ ঘটিকায় ‘’ফল উৎসব’’ এবং বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচী ‘’বৃক্ষরোপণ’’ এর ধারাবাহিকতায় জেলা এবং উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা-কর্মচারীকে ১ টি করে বৃক্ষের (ঔষধী, ফল এবং বনজী) চারা বিতরণ করা হয়।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও বিশেষ গুরুত্ব দিচ্ছে এলজিইডি, কুমিল্লা। অতিবৃষ্টি ও জলাবদ্ধতার বিষয়টি বিবেচনায় রেখে বিভিন্ন এলাকায় টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টকর্ম কর্তারা বলছেন, দীর্ঘমেয়াদে জনগণের সুবিধা নিশ্চিত করতেই এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সম্প্রতি মন্ত্রণালয় এবং এলজিইডির উচ্চপর্যায়ের কয়েকটি প্রতিনিধি দল মাঠপর্যায়ে বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। কাজের উচ্চ গুণগত মান এবং বর্তমান অগ্রগতি দেখে তারা গভীর সন্তোষ প্রকাশ করেছেন। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, এলজিইডির বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের কারণে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন সহজে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বাজার সুবিধা পাচ্ছেন। এতে গ্রামীণ অর্থনীতি যেমন শক্তিশালী হচ্ছে, তেমনি কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাচ্ছে। এলজিইডি কুমিল্লার একজন দায়িত্বশীল কর্মকর্তা সিনিয়র সহকারী প্রকৌশলী, জনাব মোহাম্মদ আবদুস শাকের বলেন, “সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে টেকসই ও মানসম্মত অবকাঠামো নির্মাণই আমাদের প্রধান লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।”
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের মতে, কুমিল্লার যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে এলজিইডির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে কৃষি ও ক্ষুদ্র ব্যবসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
উন্নয়ন বিশ্লেষকরা মনে করছেন, চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন হলে কুমিল্লার অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। একই সঙ্গে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে, যা স্মার্ট ও টেকসই কুমিল্লা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে কুমিল্লায় প্...
আয়েশা আক্তার।।প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে ভার...
বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাস...
কুমিল্লায় মাইক্রোবাসভর্তি আড়াই মণ গাঁজাসহ দুই মাদক কারবারি আ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা সদর উপজেলার রঘুরামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি নোহা মাইক্রোবাস থে...
ব্রাহ্মণপাড়া-বুড়িচংসহ সীমান্তে বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এল...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের বাসিন্দা মো. তোফায়েল হোসেন (৩২) সৌ...
ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরে গো...