প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 16 Jul 2026, 9:25 PM
যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন নেতানিয়াহু
এফএনএস বিদেশ:
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন| তার কার্যালয়ের বরাতে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই| নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠান পিছিয়ে যাওয়ায় তিনি এই সফরে যাচ্ছেন না| সফর বাতিলের এক দিন আগে ইসরাইলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, সফরকালে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ˆবঠক করতে চেয়েছিলেন| তবে সেই ˆবঠক হবে কি না, তা তখনও নিশ্চিত ছিল না| অন্যদিকে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে কোনো ˆবঠকের সূচি নির্ধারিত ছিল না| এদিকে, ইরান ইস্যুত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ| কাটজের দপ্তরের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল| কাটজের দপ্তর জানিয়েছে, ওই আলাপচারিতায় হেগসেথ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কাটজকে অবহিত করেন| পাশাপাশি সম্ভাব্য যেকোনো নতুন পরিস্থিতি মোকাবিলায় দুই দেশ ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন| এ সময় কাটজ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে সিরিয়া, গাজা ও লেবাননে ইসরাইলের চলমান সামরিক তৎপরতা সম্পর্কেও অবহিত করেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...