প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jul 2025, 12:33 PM
২৮টি আসন ফাঁকা রেখেই শেষ হলো কুবি’র ভর্তি কার্যক্রম
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে বিভিন্ন অনুষদের ২৮টি আসন ফাঁকা রেখেই। ২৭ জুলাই (রবিবার) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই সপ্তম মেধাতালিকা প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক ইতি ঘটে। সপ্তম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে ‘এথ ইউনিটে ১৪টি, ‘বিথ ইউনিটে ১৩টি এবং ‘সিথ ইউনিটে ১টি সহ মোট ২৮ টি আসন ফাঁকা রয়েছে।
এবিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'সপ্তম মেধাতালিকা প্রকাশের মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। পরবর্তীতে আর কোনো মেধাতালিকা প্রকাশ করা হবে না।'
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল 'এ' ও 'সি' ইউনিটের এবং ২৫ এপ্রিল 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত ৮ মে প্রথম মেধাতালিকা প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...