...
শিরোনাম
কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ⁜ অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক ⁜ ডিকে হাসপাতালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ⁜ মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন ⁜ কুমিল্লা বুড়িচং বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় সংবর্ধনা ⁜ ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান ও সরকারি পুকুর ⁜ কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অনুষ্ঠিত ⁜ সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি ⁜ বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়ে হত্যা; ভাগ্নে গ্রেপ্তার" ⁜ ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ্ধার ⁜ সন্তান জন্মের পর ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রি চৌদ্দগ্রামে সালিশে ৩ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত ⁜ লালমাই উপজেলা নির্বাচন অফিস: ভোগান্তির আতুড়ঘর, দালাল চক্রের দৌরাত্ম্য ⁜ চাঁদপুরে আলোচিত কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ঢাকা থেকে গ্রেফতার ⁜ চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ⁜ তিতাসে মাদকবিরোধী অভিযানে আটক ছয় ⁜ কুমিল্লায় নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন ⁜ বিএনপির অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দুই চেয়ারম্যানসহ কারাগারে ১০ ⁜ কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2026, 12:08 AM

...
চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে বিয়ের দাবিতে তরুণী অনশন.... News Image

এমরান হোসেন বাপ্পি

কুমিল্লার চৌদ্দগ্রামে ফেইসবুকে পরিচয়ের মাধ্যমে দীর্ঘ দিন প্রেমের সূত্র ধরে

অবশেষে বিয়ের দাবিতে প্রবাস ফেরত যুবকের বাড়িতে অনশনে বসছেন রংপুরের

পীরগঞ্জের তরুণী ফেনসী আক্তার মিম| ঘটনাটি ঘটেছে উপজেলার উজিরপুর

ইউনিয়নের কোমারডোগা গ্রামে| বিষয়টি বুধবার (২২ জুলাই) নিশ্চিত

করেছেন স্থানীয় ইউপি মে¤^ার মোঃ মামুন|

স্থানীয় সূত্রে জানা যায়, কোমারডোগা গ্রামের আবুল হাসেমের ছেলে রাকিবুল

ইসলাম রাকিবের সাথে প্রায় ২ বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেইসবুকের মাধ্যমে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পাঁছগাছী ইউনিয়নের

ইবরাহিমপুর গ্রামের মৃত জাহিদুল ইসলামের কন্যা ফেনসী আক্তার মিমের সাথে

পরিচয়ের মাধ্যমে প্রেমের সর্ম্পক গড়ে উঠে| পরবর্তীতে তারা ¯^ামী-স্ত্রী

পরিচয়ে গাজীপুরের বাইপাস এলাকা ও কুমিল্লার পদুয়ার বাজার বিশ^রোড

এলাকায় বাসা ভাড়া নিয়ে বেশ কিছুদিন বসবাস করেন| এরই মাঝে এক বছর

পূর্বে রাকিব চাকুরীর উদ্দেশ্যে সৌদি আরব পাড়ি জমান| বিদেশে থাকা অবস্থায়ও

তাদের সব ধরনের যোগাযোগ বিদ্যমান ছিল এবং দেশে এসে বিয়ে করে তাকে

বাড়িতে তুলে নেওয়ার আশ^াস দেন| গত ১৮ জুলাই রাকিব ছুটিতে বাংলাদেশে

আসে সেদিনও তার প্রেমিকা ফেনসীর সাথে কথা হয়েছে| কিন্তু বাড়িতে

পৌঁছানোর পর প্রেমিকা ফেনসিকে বিয়ে করা সম্ভব নয় বলে জানিয়ে

যোগাযোগ বন্ধ করে দেন| পরবর্তীতে প্রেমিকা ফেনসী কোন উপায় না পেয়ে

মঙ্গলবার রাতে বিয়ের দাবিতে রাকিবের বাড়িতে এসে অবস্থান করে| রাকিব টের

পেয়ে কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়|

বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রেমিকা ফেনসীকে এক নজর

দেখতে আশে-পাশের পুরুষ-মহিলাসহ উৎসুক জনতার ভীড়| রাকিবের বসত ঘরের

সামনে চেয়ারে বসে অনশন করছে সেই প্রেমিকা| এ সময়ে সে সাংবাদিকদের

জানান, রাকিবের সাথে আমার ফেইসবুকে পরিচয়ের মাধ্যমে সে আমাকে বার বার

নক করতো সেখান থেকে আমাদের মাঝে প্রেমের সর্ম্পক গড়ে উঠে| একপর্যায়ে

সে আমাকে বিয়ে করবে বলে গাজীপুর বাইপাস এলাকায় প্রথমে বাসা ভাড়া

নিয়ে দেয় এবং সে মাঝে মাঝে ওই বাসায় গিয়ে থাকতো| পরবর্তীতে তার আরো

কাছাকাছি নিয়ে এসে কুমিল্লা পদুয়ার বাজার বিশ^রোড এলাকায় বাসা

নিয়ে দেয়| আমি এরই তাকে তাকে বার বার বিয়ের জন্য চাপ দিলে সে নানান


তালবাহানা করে সৌদি আরব চলে যায়| সেখানে গিয়েও সে আমার সাথে

সার্বক্ষনিক যোগাযোগ অব্যাহত রাখে| এরই মাঝে গত কয়েকদিন আগে রাকিব

আমাকে জানিয়েই সৌদি আরব থেকে দেশে আসেন এবং আমাকে বিয়ে করবেন

বলে আবারও প্রতিশ্রুতি দেয়| দেশে আসার দিনও আমার সাথে টানা কথা হয়|

কিন্তু বাড়িতে আসার পর থেকে সে আমাকে এড়িয়ে চলছে এবং যোগাযোগ বন্ধ

করে দিয়েছে| তাই আমি বাধ্য হয়ে তার বাড়িতে আসতে হয়েছে| তার বাবা-মা ও

ভাই-ভাবিও আমাদের সম্পর্কের বিষয়ে সব জানে এবং কুমিল্লায় থাকাকালীন তারা

আমার বাসায় নিয়মিত আসা-যাওয়াও ছিলো| কিন্তু কাল রাতে আমি এখানে

আসার পর থেকে তারা আমার সাথে উল্টো আচরন করছে| রাকিব আমার সর্ব¯^ শেষ

করেছে এখন আমার বিয়ে করতে হলে তাকেই করতে হবে নতুবা আমি এখানে

আত্নহত্যা করবো|

উজিরপুর ইউনিয়ন পরিষদের মে¤^ার মোঃ মামুন বলেন, মঙ্গলবার রাতে রংপুরের একটি

মেয়ে আমাদের গ্রামের রাকিবের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে বলে খবর

পেয়ে দেখতে আসি| মেয়ের সাথে কথা বলে জানতে পারলাম, সৌদি আরব থেকে

ছুটিতে আসা রাকিবের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সর্ম্পক রয়েছে এবং

বিয়ের আশ^াস দিয়ে বিয়ে না করায় সে তার বাড়িতে চলে আসে| ঘটনার পর

থেকে রাকিব পালিয়ে আছে| তাই তাকে না পাওয়ায় এই বিষয়ে আমরা সমাধানে

যেতে পারছিনা|

এ বিষয়ে রাকিবের বাবা আবুল হাসেম বলেন, মেয়েটি আমাদের বাড়িতে আসার

পর থেকে আমরা বিব্রতবোধ করছি| আমার ছেলের সাথে নাকি তার প্রেমের

সর্ম্পক রয়েছে| রাকিব বাড়িতে না থাকায় আমরা এর সত্যতা জানতে পারছিনা|

এ বিষয়ে রাকিবের মোবাইল না¤^ারে কল দিলে সাংবাদিক পরিচয় কল কেটে দিয়ে

মোবাইল ফোনটি বন্ধ করে দেন|



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চৌদ্দগ্রামে বিক্রি হওয়া নবজাতক উদ্ধার ॥ গ্রেফতার  ৪
চৌদ্দগ্রামে বিক্রি হওয়া নবজাতক উদ্ধার ॥ গ্রেফতার ৪

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে এক তরুণীর সন্তান প্রসবের পর ৫০ হাজার টাকারবিনিময়ে অন্যের কাছ...

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

আয়েশা আক্তারকুমিল্লায় ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মিডিয়া সিক্সার্সকে ২৭ র...

অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক
অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার  দরিয়াদৌলতে পূজামণ্ডপের...

ডিকে হাসপাতালকে নিয়ে  অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডিকে হাসপাতালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি পৌরসদরের ডিকে হাসপাতাল মিলনায়তনে  ডিকে হ...

ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অন...

মো. আনোয়ারুল ইসলাম।।ক্রীড়াঙ্গনে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমি...

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে নারীসংক্রান্ত বিরোধের জেরে ভাঙ্গারি ব্যবসায়ী মাসু...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
➤ অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক
➤ ডিকে হাসপাতালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
➤ মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
➤ কুমিল্লা বুড়িচং বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় সংবর্ধনা
➤ ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান ও সরকারি পুকুর
➤ কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অনুষ্ঠিত
➤ সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
➤ বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়ে হত্যা; ভাগ্নে গ্রেপ্তার"
➤ ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ্ধার
➤ সন্তান জন্মের পর ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রি চৌদ্দগ্রামে সালিশে ৩ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত
➤ লালমাই উপজেলা নির্বাচন অফিস: ভোগান্তির আতুড়ঘর, দালাল চক্রের দৌরাত্ম্য
➤ চাঁদপুরে আলোচিত কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ঢাকা থেকে গ্রেফতার
➤ চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
➤ তিতাসে মাদকবিরোধী অভিযানে আটক ছয়
➤ কুমিল্লায় নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন
➤ বিএনপির অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দুই চেয়ারম্যানসহ কারাগারে ১০
➤ কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir