প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2026, 8:50 AM
চাঁদপুরে বেপরোয়া মোটরসাইকেল চালক শিক্ষার্থী নিহত, আহত ৪
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহরাজ মাহমুদ জুম্মান (১৭) নামে এক কিশোর শিক্ষার্থী মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী তাহসীন (১৬) ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রী লিলু বেগমসহ অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার ২২ জুলাই বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মেহরাজ মাহমুদ জুম্মান বড়ালী গ্রামের আহসান দেওয়ানের ছোট ছেলে এবং এ বছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।ঘটনার প্রত্যক্ষদর্শী ও সিএনজি অটোরিকশার আহত যাত্রী লিলু বেগম জানান, “আমরা অটোরিকশাযোগে ফরিদগঞ্জ সদরের দিকে যাচ্ছিলাম। বড়ালী স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে আমাদের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমরা নিচে পড়ে গিয়ে আহত হই এবং মোটরসাইকেল চালক মেহরাজ ঘটনাস্থলেই মারাত্মকভাবে আঘাত পেয়ে মারা যায়।” শোকাহত নিহতের চাচা আনোয়ার হোসেন কান্নাকণ্ঠে বলেন, “জুম্মান খুব মেধাবী ছাত্র ছিল। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তাকে নিয়ে পরিবারের কত শত স্বপ্ন ছিল, কিন্তু একটি নিমিষের সড়ক দুর্ঘটনা সব স্বপ্ন চিরতরে নিভিয়ে দিল।” ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আসাদুজ্জামান জুয়েল জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ৫ জন এসেছিলেন। তাদের মধ্যে ১ জনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, “খবর পেয়ে পুলিশ হাসাপাতালে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আচরণবিধি ভাঙায় লিটন ও মেহেদীকে শাস্তি দিল বিসিবি
আচরণবিধি লঙ্ঘনের দায়ে লিটন দাস ও শেখ মেহেদীকে জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খল...
শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে পাশে থাকবেন সালমান খান
ফাঁসকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা...
তেহরানকে রপ্তানি থেকে আটকানো হলে গোটা অঞ্চলে তেল বিক্রি বন্ধ
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বা অন্য কারও ক...
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা-...
বিবিরবাজার স্থলবন্দরে স্থবিরতা, রপ্তানি কমেছে অর্ধেকে
বিবিরবাজার স্থলবন্দরে স্থবিরতা, রপ্তানি কমেছে অর্ধেকে# তিন মাসে আমদানি ২৩ ট্রাক পণ্য, রপ্তানি ৭৩২ ট্...
জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত-পীর...
মোঃ আক্তার হোসেনইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতী ˆসয়দ মোহাম্মদ রেজাউলকরীম বল...