প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jul 2026, 10:01 AM
ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মনির (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার শশীদল ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মনির উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি, আনন্দপুর (গনি মিয়ার বাড়ি) এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. সুলতানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার দিবাগত মধ্যরাতে শশীদল ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে লোহারপুল থেকে আনন্দপুর পশ্চিমপাড়াগামী ইটের সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও মনিরকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার মনিরসহ অজ্ঞাতনামা পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...