...
শিরোনাম
রেকর্ডময় ম্যাচে মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু ⁜ কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিকায় ১২ ‘হটস্পট’ ⁜ নগরীতে মাদকের ভয়াবহ বিস্তার, অভিযোগের তীর প্রশাসনের দিকে ⁜ লালমাইয়ে যুবককে গলা কেটে হত্যা করেছে এক নারী ⁜ ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, কাটাবিল পরিদর্শনে রেঞ্জ ডিআইজি ⁜ মাদক নিয়ে কোন আপোষ নয়, প্রয়োজনে লংমার্চ করবো- এমপি মনিরুল হক চৌধুরী ⁜ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার জনশান্তি নষ্টের চেষ্টা করলে কোন ছাড় দেওয়া হবে না -----এমপি জসিম উদ্দিন ⁜ ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২ ⁜ লালমাইয়ে কাজ শেষ না হতেই উঠে গেল সড়কের কার্পেটিং ⁜ ব্রাহ্মণপাড়ায় পরিত্যক্ত গোয়ালঘর থেকে গাঁজা উদ্ধার, দুইজন গ্রেপ্তার ⁜ দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান ⁜ গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ক্রোয়েশিয়া-ঘানাও গেল নকআউটে ⁜ গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের পাশে মানবিক সহায়তা দিলেন কুসিক প্রশাসক ⁜ বুুড়িচং পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত ⁜ ফেসবুক পোস্ট ও পূর্ব শত্রুতার জেরে চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা ও ভাংচুর ॥ থানায় অভিযোগ ⁜ র‌্যাবের অভিযানে চৌদ্দগ্রামে ৩’শ কেজি গাঁজা নিয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪ ⁜ কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে লক্ষাধিক মানুষ ⁜ ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে মামলা, ⁜ লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হোমনায় পাশাপাশি চারটি কবরে দাফন ⁜ গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2025, 11:07 AM

...
আটক নেতাকর্মীদের মুক্তি না দিলে মহাসড়ক অবরোধের হুশিয়ারী মুরাদনগর বিএনপির News Image

নিজস্ব প্রতিবেদক

বিএনপি এবং পরিবহন মালিক- শ্রমিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে এমন অভিযোগ এনে কুমিল্লা মুরাদনগর উপজেলা বিএনপির নেতাকর্মীরা আটক নেতা কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।  নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি না দিলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুশিয়ারী দিয়েছে।

২৮ জুলাই সোমবার বিকাল টায় মুরাদনগর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন তারা। মিছিলটি বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে মুরাদনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসে এসে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন। উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, আগস্টের পরে আমরা কায়কোবাদ দাদার  নির্দেশে থানা, উপজেলা, মন্দির সকল প্রতিষ্ঠান পাহারা দিয়েছি। থানায় এক মাস প্রতিদিন তিন বেলা খাবার দিয়েছি। কিন্তু এই ওসি জাহিদুর রহমান মুরাদনগর থানায় যোগ দেওয়ার পর আমাদের নেতাকর্মীরা মিথ্যা মামলায় জেল খাটচ্ছে। আমাদের লোকেরা থানায় আক্রমণ করে নাই, ভাঙচুর করে নাই। আমরা গতকাল দেখেছি আদালত কতটা অসহায়, কোন দোষ না থাকার পরেও তারা বাধ্য হয়ে আমাদের নেতাকর্মীদের জেলে পাঠাতে হয়েছে।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, আগস্টের পরে আমরা মুরাদনগরে  কায়কোবাদ দাদার নেতৃত্বে থানায় নিরাপত্তা দিয়েছি। বর্তমানে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে। ফ্যাসিস্ট হাসিনার স্টাইলে তিনি আমাদের নেতাকর্মীদের উপর নির্যাতন করছেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্দেশ্যে তিনি বলেন, আগস্টের পরে অনেক পুলিশ কর্মকর্তা জেলে গিয়েছে, এসব ভুলে যাইবেন না। আপনার কর্মকাণ্ড রেকর্ড হচ্ছে। আমরা আপনার বিরুদ্ধে মামলা করব, আইনি মোকাবেলার জন্য আপনি প্রস্তুত থাকুন। আমাদের প্রিয় নেতা আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ গণতন্ত্রে বিশ্বাসী, আইনের শাসন ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেন। তাই আমরা আইনের মাধ্যমে মোকাবেলা করছি। ফ্যাসিস্ট হাসিনার দোসর ইউসুফ আব্দুল্লাহর নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ১৭ বছর আমাদের উপর নির্যাতন করেছেন। আগস্টের পরে কায়কোবাদ দাদার নির্দেশে আমরা আপনাদের একটা ফুলের টোকাও দেই নাই। আপনারা কি করছেন আমরা দেখছি, আমাদের চোখ এসব রেকর্ড করছে। প্রস্তুত থাকেন, আপনাদের অপকর্মের জবাব দেওয়া হবে, আর ছাড় দেওয়া হবে না। আমরা দাদার নির্দেশে চুপ করে আছি। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবেন না।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান সৈয়দ মোস্তাক আহমেদ,যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপনউপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  শাহ আলম সরকার, আমজাদ আলী তছু, উপজেলা আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু, বিএনপি নেতা শাহিন আহমেদ। উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল আহসান, সদস্য সচিব সুমন মাষ্টার। সাবেক ছাত্রদল নেতা সোহাগ,যুবদলের মাসুম মুন্সি, মাওলানা মুহিবুল্লাহ,আনিছ খান,আলমগীর মেম্বারসহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ বিক্ষুব্ধ জনতা।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

রেকর্ডময় ম্যাচে মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু
রেকর্ডময় ম্যাচে মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত...

আর এক সপ্তাহ পরে বয়স হবে ৩৯। বেশির ভাগ ফুটবলারের ক্যারিয়ারের এপিটাফ লেখা হয়ে যায় এর অনেক আগেই। কিন্ত...

কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিকায় ১২ ‘হটস্পট’
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিক...

মোঃ মাসুদ রানা বিশেষ  প্রতিনিধিকুমিল্লা: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কুমিল্লা পরিণত হয়েছে ম...

নগরীতে মাদকের ভয়াবহ বিস্তার,  অভিযোগের তীর প্রশাসনের দিকে
নগরীতে মাদকের ভয়াবহ বিস্তার, অভিযোগের তীর প্রশাসনের দিকে

আয়েশা আক্তার।। কুমিল্লা নগরীজুড়ে ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে মাদক ব্যবসা। অলিগলি থেকে শুরু করে...

লালমাইয়ে যুবককে গলা কেটে হত্যা করেছে এক নারী
লালমাইয়ে যুবককে গলা কেটে হত্যা করেছে এক নারী

নিজস্ব প্রতিবেদকফজরের নামাজের পর পাশ্ববর্তী বাড়ির পুত্রবধূ ঝুমনা আক্তার বাহারকে কুপিয়ে হত্যা করেছে।...

ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, কাটাবিল পরিদর্শনে রেঞ্জ ডিআইজি
ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, কাটাবিল পরিদর্শনে...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বা...

মাদক নিয়ে কোন আপোষ নয়, প্রয়োজনে লংমার্চ করবো- এমপি মনিরুল হক চৌধুরী
মাদক নিয়ে কোন আপোষ নয়, প্রয়োজনে লংমার্চ করবো- এমপি মনিরুল হক...

আয়েশা আক্তারকুমিল্লার গোলাবাড়ি এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে লং ম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ রেকর্ডময় ম্যাচে মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু
➤ কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিকায় ১২ ‘হটস্পট’
➤ নগরীতে মাদকের ভয়াবহ বিস্তার, অভিযোগের তীর প্রশাসনের দিকে
➤ লালমাইয়ে যুবককে গলা কেটে হত্যা করেছে এক নারী
➤ ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, কাটাবিল পরিদর্শনে রেঞ্জ ডিআইজি
➤ মাদক নিয়ে কোন আপোষ নয়, প্রয়োজনে লংমার্চ করবো- এমপি মনিরুল হক চৌধুরী
➤ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার জনশান্তি নষ্টের চেষ্টা করলে কোন ছাড় দেওয়া হবে না -----এমপি জসিম উদ্দিন
➤ ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২
➤ লালমাইয়ে কাজ শেষ না হতেই উঠে গেল সড়কের কার্পেটিং
➤ ব্রাহ্মণপাড়ায় পরিত্যক্ত গোয়ালঘর থেকে গাঁজা উদ্ধার, দুইজন গ্রেপ্তার
➤ দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান
➤ গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ক্রোয়েশিয়া-ঘানাও গেল নকআউটে
➤ গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের পাশে মানবিক সহায়তা দিলেন কুসিক প্রশাসক
➤ বুুড়িচং পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
➤ ফেসবুক পোস্ট ও পূর্ব শত্রুতার জেরে চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা ও ভাংচুর ॥ থানায় অভিযোগ
➤ র‌্যাবের অভিযানে চৌদ্দগ্রামে ৩’শ কেজি গাঁজা নিয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪
➤ কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
➤ ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে মামলা,
➤ লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হোমনায় পাশাপাশি চারটি কবরে দাফন
➤ গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir