প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2025, 11:14 AM
দেবীদ্বারে এতিম শিশুদের মাঝে, মধু মাসের মধু ফল ‘আম’ বিতরণ উৎসব
মোঃ মাসুদ রানা, দেবিদ্বার
মধু মাসের (জৈষ্ঠ) মধু ফল, ঋতুর গোস্যায় শ্রাবন মাস। (কারন আমাদের সেই প্রচলিত ৬ ঋতুর বাংলাদেশ পরিবেশ বিপর্যয়ে বিলুপ্ত প্রায়) এখন ফলের ঋতুর ফলের মাস। এ ঋতুতে দেবীদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের কৃতি সন্তান ইতালি প্রবাসী মোশাররফ হোসেন এগিয়ে এলেন দেবীদ্বার সরকারি শিশু পরিবারের পাশে। এতিম শিশুদের মধু মাসের মধু ফল ‘আম’ খাওয়াবার উদ্যোগ নেন। সেই উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে এলেন সাংবাদিক সাইফুদ্দিন রনী সাংবাদিক আক্তার হোসেন, ও সাংবাদিক পারভেজ। তাদের সহযোগীতায় এবং ইটালী প্রবাসী মোশাররফ হোসেনের অর্থায়নে দেবীদ্বার সরকারি শিশু পরিবারে সদস্যরা আম খাওয়ার উৎসবে মেতে উঠেছে এক অনাবিল আনন্দে।
ওদের এ আনন্দে আমিও ভাগ বসালাম। সোমবার (২৮ জুলাই) বিকেলে সরকারী শিশু পরিবারে এতিম, অনাথ ও অসহায় শিশুদের সাথে আম খাওয়া উৎসবে বেশ আনন্দ উপভোগ করলাম। এসব এতিম, অনাথ ও অসহায় শিশুদের কত কিছু খেতে ইচ্ছে করে, কত জায়গায় ঘুরতে ইচ্ছে করে, উপভোগ করতে ইচ্ছে করে। কত কিছু পেতে ইচ্ছে করে। সর্বোপরি মা’ বাবা’র আদর সোহাগ, আবদার কত কিছু। কিন্তু সাধ্যের বাহিরে তাদের ইচ্ছা আকাঙ্খার প্রতিফলন নিরবেই থেকে যায়। মাঝে মাঝে তাদের ইচ্ছেগুলো পুরেণ করতে কিছু হৃদয়বান ব্যাক্তি এগিয়ে আসেন। তাদের মধ্যে দৃষ্টান্ত ফাউন্ডেশনের সভাপতি চিরকুমার সাংবাদিক সাইফুদ্দিন রনী অন্যতম। প্রতি বছর শিশুদের নিয়ে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, রমজানে ইফতার পার্টি, কোরবানী ঈদে গরু জবাই করে শিশুদের ঈদ আনন্দের ধারাবাহিক মিছিলটা অব্যাহত রেখেছেন। সাইফুদ্দিন রনী শুধু দেবীদ্বার শিশু পরিবারই নয়, কুমিল্লার শিশু(নারী) পরিবারকেও একই ভাবে তাদের প্রাপ্তির আক্ঙ্খা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। সাইফুদ্দিন রনী বিগত কয়েকবছর ধরে তার জীবনের শ্রম, মেধা, অর্থ দানে নিজ পরিবারের মতোই এ দু’টি শিশু পরিবারকে আগলে রেখেছেন। ধন্যবাদ সকল মানবিক হিতাকাঙ্খীদের আপনাদের সহযোগীতা অব্যাহত থাকুক মানুষ ও মানবতার কল্যানে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার্থীদের আড্ডা, অবসরযাপন ও একস...
জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিম...
নিজস্ব প্রতিবেদক.কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অরণ্যপুর সর...
তিতাসে মুখোশধারীদের হামলার শিকার স্কুল শিক্ষক
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসে একদল মুখোশধারীর হামলার শিকার হয়েছে মাছিমপুর বাজারপরিচালনা কমিটির সভা...
পুলিশ কার্যালয়ে গিয়ে সিআইডির পরিচয়,অতপর: মোটরসাইকেল ছাড়াতে গ...
মাহফুজ নান্টু কুমিল্লা । কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতার...
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশ...
কাজী খোরশেদ আলম,কুমিল্লার বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমাইয়া ইসলাম রুমি (২২)-কে নির্যাতন করে হত্যা...
হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত...