প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 14 Aug 2026, 10:13 PM
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
এফএনএস বিদেশ:
জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারিতা বিমানবন্দরে রাতে প্রায় ৬ হাজার মানুষ আটকা পড়েছেন| সড়ক ও রেল যোগাযোগও ব্যাপকভাবে ব্যাহত হয়| গতকাল শুক্রবার কর্তৃপক্ষ এ তথ্য জানায়| গত বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টিতে ভূমিধসের সতর্কতা জারি করা হয়| বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়| পূর্বাভাসে প্রথমবারের মতো চিবা অঞ্চলের জন্য সর্বোচ্চ মাত্রার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়| জাপানের নারিতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে| এএফপির একজন সাংবাদিক জানান, চিবার গ্রামীণ এলাকায় নিচু সড়কগুলোতে এক ডজনের বেশি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে| নারিতা বিমানবন্দরে যাত্রীরা টার্মিনালজুড়ে বিভিন্ন স্থানে ঘুমাতে বাধ্য হয়েছেন| অনেকের পাশে ছিল স্লিপিং ব্যাগ| বিমানবন্দরে চেক-ইনের জন্য দীর্ঘ সারি ˆতরি হয়| ফিলিপ নামে একজন ব্রিটিশ যাত্রী এএফপি-কে বলেন, গতকাল শুক্রবার ভোরে বিমানবন্দরে পৌঁছানোর আগে তাকে ট্যাক্সিতে যাত্রাসহ মোট ৯ ঘণ্টা পথ পাড়ি দিতে হয়েছে| হাতে স্লিপিং ব্যাগ নিয়ে তিনি বলেন, ‘আমি শুধু একটু ঘুমানোর চেষ্টা করছি এবং নেটফ্লিক্স দেখছি|’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গ...
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলি...
বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরি...
কাজী খোরশেদ আলমবুড়িচং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অ...
নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন...
কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধ...
ফারুক আজমকুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ...
বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষে...