...
শিরোনাম
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো ⁜ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত ⁜ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত ⁜ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম ⁜ ডারউইনে চালকের আসনে টাইগাররা ⁜ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু ⁜ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা ⁜ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায় ⁜ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী ⁜ মুক্তির আগেই ঝড় তুললো ‘আওয়ারাপান ২’ ⁜ তানজিন তিশার পাশে দাঁড়ালেন নুসরাত ফারিয়া ⁜ ভিন্ন লুকে ধরা দিলেন দীঘি ⁜ ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ⁜ কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা ⁜ ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু ⁜ নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার ⁜ বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ ⁜ চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩ ⁜ ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণপাড়ায় বিএনসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ⁜ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 14 Aug 2026, 10:19 PM

...
ডারউইনে চালকের আসনে টাইগাররা News Image


ডারউইনে ¯^প্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ| হাসান-তাসকিনদের আগুনে বোলিংয়ের পর ব্যাট হাতে ঝলমলে পারফরম্যান্স তানজিদ-শান্তদের| প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ¯^াগতিক দলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন তানজিদ| এ ছাড়া মুমিনুলের ৪৯ ও শান্তর ৮৪তে রানের চাকাও সচল থেকেছে| প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ১৯৮ রানের জবাবে দেড়শ ছাড়িয়েছে টাইগারদের লিড| ৬ উইকেট হারিয়ে ৩৫১ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ, লিড বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ রানের| আজ তৃতীয় দিনে লিড আরও বড় করতে চাইবে সফরকারীরা| নিজেদের পরিকল্পনা নিয়ে দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তানজিদ তামিম বলছিলেন, ‘আমি যতক্ষণ ব্যাট করেছি, উইকেট ভালোই ছিল| পরে হাসান ও মিরাজ ভাইয়ের ব্যাটিং দেখেও তাই মনে হয়েছে| তবে ওরা খুব টাইট লাইনে বল করেছে| আমরা যত বেশি সময় ব্যাট করতে পারব, দলের জন্য ততই ভালো হবে|’ আরও বলেন, ‘এখনও ম্যাচের তিন দিন বাকি| আমরা চাই যত বেশি সম্ভব সেশন ব্যাট করতে| যত বেশি রান করা যাবে, আমাদের বোলারদের জন্য কাজটা তত সহজ হয়ে যাবে|’ দ্বিতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন অলরাউন্ডার বিউ ওয়েবস্টার| দল ব্যাক-ফুটে থাকলেও এখনো জয়ের আশা ছাড়ছেন না বলেই জানালেন| চলমান টেস্টে জয়ের বিষয়ে জানতে চাওয়া হলে বিউ ওয়েবস্টার বলেন, ‘অবশ্যই| আমাদের ড্রেসিংরুমের যে কোয়ালিটি, সবাই এখনও বিশ^াস করে এই ম্যাচ জেতার মত সুযোগ এখনও আমাদের আছে| অবশ্যই এখানে শেষ ৪ উইকেট যত দ্রুত সম্ভব তুলে নিতে হবে| এরপর অন্তত দুই দিন ভালো ব্যাটিং করতে হবে| অনেক পরিশ্রম করতে হবে আমাদেরকে| তবে ড্রেসিংরুমের সবাই বিশ^াস রাখছে এই ম্যাচ এখনও জেতা সম্ভব|’ অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার বলেন, ‘আমাদের কিছু আক্রমণাত্মক ব্যাটার আছে, যারা স্কোরবোর্ড সচল রাখতে পারেন| আশা করি উইকেটটা ভালো থাকবে এবং আমরা তাদের বোলারদের ওপর চাপ ফিরিয়ে দিতে পারব|’ ম্যাচে এখনও তিন দিন বাকি থাকায় ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছেন ওয়েবস্টার| তিনি বলেন, ‘এখানে এখনও তিন দিনের খেলা বাকি এবং দেড় দিনের মতো ভালো ব্যাটিং এবং মোটামুটি ভালো গতিতে করতে পারি, তাহলে আমরা আবার এই প্রতিযোগিতায় ফিরে আসতে পারব| টেস্ট ম্যাচে ক্ষয় হওয়া উইকেটে শেষে ব্যাট করা কঠিন হতে পারে, যদি লক্ষ্যটা ছোট হয়| তাই ম্যাচ জেতার জন্য এটাই আমাদের স্পষ্ট পথ|’ বাংলাদেশের দীর্ঘ ব্যাটিংয়ের সময় অস্ট্রেলিয়ার বোলারদের ˆধর্যেরও পরীক্ষা হয়েছে| গরমের মধ্যে পুরো দিন বোলিং করাকে কঠিন ¯^ীকার করে ওয়েবস্টার বলেন, ‘এটা কঠিন| সেখানে খুব গরম ছিল| দিনের শেষে আমি ও কেজ (অ্যালেক্স ক্যারি) কথা বলছিলাম, দুজনেরই মনে হয়েছে দিনটা অনেক ল¤^া ছিল| তারা ইনিংসের গতি খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে|’ তবে বাংলাদেশের ব্যাটারদের কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি ওয়েবস্টার| তিনি বলেন, ‘আমরা যখন দ্বিতীয় নতুন বল পেলাম, তখন কয়েকটি উইকেট নিয়েছিলাম| এরপরও তারা আবার ইনিংসের নিয়ন্ত্রণ ধরে রেখেছে| নিঃসন্দেহে কঠিন লড়াই ছিল| এটাই শীর্ষ পর্যায়ের টেস্ট ক্রিকেট|’ বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তারা আজ সকালে দারুণ ব্যাটিং করেছে, যখন উইকেটে সম্ভবত কিছুটা সহায়তা ছিল, এরপর দুপুরেও সেটি ধরে রেখেছে| তারা স্পিন ভালো খেলেছে, কখনো আক্রমণ করেছে, আবার কখনো চাপ সামলেছে|’ পঞ্চম দিনে গড়াতে পারে ম্যাচ এমন সম্ভাবনাও দেখছেন ওয়েবস্টার| ‘অবশ্যই| কেন পাঁচ দিনে যেতে পারবে না, তার কোনো কারণ দেখি না| আমাদের ব্যাটিং বিভাগকে দায়িত্ব নিতে হবে| প্রথম দিনে আমাদের ব্যাটিং নিয়ে কিছুটা হতাশা ছিল| তাই তাদের মতো দীর্ঘ সময় ব্যাট করতে হবে এবং স্কোরবোর্ড সচল রেখে আবার চাপ ফিরিয়ে দিতে হবে|’




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো

বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিল...

যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^া...

বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত

চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়া...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যা...

জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু

এফএনএস বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারি...

হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা
হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা

এফএনএস বিদেশ: হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে| বৃহস্পতিব...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
➤ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
➤ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
➤ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
➤ ডারউইনে চালকের আসনে টাইগাররা
➤ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
➤ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা
➤ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায়
➤ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী
➤ মুক্তির আগেই ঝড় তুললো ‘আওয়ারাপান ২’
➤ তানজিন তিশার পাশে দাঁড়ালেন নুসরাত ফারিয়া
➤ ভিন্ন লুকে ধরা দিলেন দীঘি
➤ ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
➤ কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা
➤ ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
➤ নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার
➤ বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
➤ চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
➤ ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণপাড়ায় বিএনসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
➤ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir