প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 21 Aug 2026, 8:41 PM
শেষের দিকে ‘গোলমাল ৫’-এর শুটিং, কবে পাচ্ছে মুক্তি?
বলিউডে তুমুল জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’| দর্শকদের জন্য সুখবর হলো, ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম কিস্তি ‘গোলমাল ৫’-এর কাজ প্রায় শেষের পথে| ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির বেশির ভাগ দৃশ্যের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে| জানা গেছে, সিনেমাটির শুধু দুটি গানের শুটিং বাকি রয়েছে| এর মধ্যে রয়েছে সিনেমাটির টাইটেল ট্র্যাক বা শীর্ষ সংগীত| আগামী কয়েক মাসের মধ্যে এই গানগুলোর শুটিং সম্পন্ন হবে| এতে অংশ নেবেন অক্ষয় কুমার, অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, কুণাল খেমু, তুষার কাপুর এবং শারমান যোশী| সম্প্রতি উটিতে শারমান যোশী তার অংশের শুটিং শেষ করেছেন| শুটিং সেটে এত বড় বড় তারকা থাকার পরও পরিবেশ ছিল বেশ শান্ত ও সাবলীল| পরিচালক রোহিত শেঠির সহকারী পরিচালকদের দলটিতে রয়েছেন একঝাঁক তরুণ ও পরিশ্রমী মুখ| এদিকে ‘গোলমাল ৫’-এর মুক্তির তারিখ নিয়ে সম্প্রতি বেশ বিভ্রান্তি ˆতরি হয়েছিল| আগস্ট মাসের কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, সিনেমাটি আগামী ডিসে¤^রে মুক্তি পেতে পারে| তবে নির্মাতারা দ্রুত এই জল্পনা উড়িয়ে দিয়েছেন| রোহিত শেঠি পিকচার্সের এক মুখপাত্র বিষয়টি স্পষ্ট করে জানান, মুক্তির তারিখ নিয়ে ছড়ানো খবরগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন| সঠিক সময়ে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে| এছাড়া সিনেমা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে গণমাধ্যমের প্রতিও অনুরোধ জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি| প্রসঙ্গত, ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ দিয়ে এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয় এবং অল্প দিনেই এটি ব্যাপক জনপ্রিয়তা পায়| এরপর ২০০৮ সালে ‘গোলমাল রিটার্নস’, ২০১০ সালে ‘গোলমাল থ্রি’ এবং ২০১৭ সালে মুক্তি পায় এর চতুর্থ কিস্তি ‘গোলমাল এগেইন’| এখন দর্শকদের অপেক্ষা ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম কিস্তির জন্য|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...