...
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন ⁜ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় ⁜ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী ⁜ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য ⁜ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি ⁜ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ ⁜ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ⁜ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১ ⁜ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ⁜ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি ⁜ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু ⁜ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 21 Aug 2026, 8:43 PM

...
নাটকীয় মোড় নিলো গোবিন্দ-সুনীতার ডিভোর্স News Image


দেড় বছর ধরে বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য টানাপোড়েন নিয়ে কম আলোচনা হয়নি| কখনো বিচ্ছেদের গুঞ্জন, কখনো একে অপরকে নিয়ে মন্তব্য- সব মিলিয়ে তারকা দম্পতির ব্যক্তিগত জীবন বারবার উঠে এসেছে সংবাদমাধ্যমের শিরোনামে| এবার সেই বিচ্ছেদ জল্পনায় নাটকীয় মোড় এসেছে| বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন সুনীতা আহুজা| মু¤^াইয়ের বান্দ্রা পারিবারিক আদালতে গিয়ে সুনীতা তার দায়ের করা ডিভোর্স মামলা প্রত্যাহার করেন| এরপরই গোবিন্দ-সুনীতার সংসার ভাঙার জল্পনায় আপাতত ইতি পড়েছে| বিষয়টি সামনে আসার পর গোবিন্দর টিমও জানিয়েছে, মামলা প্রত্যাহারের খবরটি ¯^স্তির এবং আনন্দের| ২০২৪ সালে বান্দ্রা পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন সুনীতা| এরপর থেকেই গোবিন্দ ও তার স্ত্রীর দাম্পত্য কলহ নিয়ে নানা খবর প্রকাশিত হয়| বিভিন্ন সময় ¯^ামীকে নিয়ে প্রকাশ্যে মন্তব্যও করেছেন সুনীতা| ফলে তাদের প্রায় সাড়ে তিন দশকের দাম্পত্য আদৌ টিকবে কি না, তা নিয়ে অনুরাগীদের মধ্যেও ˆতরি হয়েছিল নানা প্রশ্ন| গত বুধবার সকালে হঠাৎ মু¤^াইয়ের পারিবারিক আদালতে দেখা যায় সুনীতাকে| আদালত থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের এড়িয়ে যান তিনি| ক্যামেরার সামনে কোনো কথা বলেননি| এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে যশবর্ধন| আদালতে আসার কারণ জানতে চাইলে যশবর্ধন শুধু ‘কিছু না’ বলে মাকে নিয়ে গাড়িতে উঠে যান| সুনীতার এমন আচরণ দেখে অনেকেই ধারণা করেছিলেন, এবার হয়তো গোবিন্দ-সুনীতার বিচ্ছেদ চূড়ান্ত হতে চলেছে| কিন্তু পরে জানা যায়, উল্টো ডিভোর্সের পথ থেকে সরে এসেছেন সুনীতা| তিনি আদালতে গিয়ে মামলাটি প্রত্যাহার করেছেন| এদিকে মামলা প্রত্যাহারের পর সুনীতাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গোবিন্দার ম্যানেজার শশী সিনহা| এক বলিউড সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি প্রশ্ন তোলেন, ‘সেই যদি মামলা প্রত্যাহার করারই ছিল, তাহলে এত তামাশা কেন?’ শশী সিনহা বলেন, ‘সকলকে জানানোর তো কোনো প্রয়োজন ছিল না| পারিবারিক বিষয়গুলো ঘরে বসে নিজেদের মধ্যে আলোচনা করেই মিটিয়ে নেওয়া যেত| আর মামলা যদি তুলে নেওয়ারই উদ্দেশ্য থাকে, তাহলে দায়েরই বা করলেন কেন? এগুলোই আমাকে কষ্ট দেয়| এটা তো তামাশায় পরিণত হলো|’ গোবিন্দর ম্যানেজারের মতে, দীর্ঘদিন ধরে বিষয়টি প্রকাশ্যে চলতে থাকায় অভিনেতার পরিবারকেও বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে| তিনি আরও বলেন, ‘প্রায় দেড় থেকে দুই বছর ধরে গোবিন্দ-সুনীতার দাম্পত্য কলহ খবরের শিরোনামে| গোড়া থেকেই বিষয়টিকে এত বাড়তে দেওয়া ঠিক হয়নি| আর তারকাদের বিচ্ছেদ আদালত পর্যন্ত গড়ালে, সেটা পাঁচ কান হওয়াই ¯^াভাবিক| এতে তো গোবিন্দর পরিবারেরও সম্মান নষ্ট হলো|’ উল্লেখ্য, গোবিন্দ ও সুনীতা আহুজা ১৯৮৭ সালে বিয়ে করেন| দীর্ঘ দাম্পত্যজীবনে তাদের দুই সন্তান-মেয়ে টিনা আহুজা ও ছেলে যশবর্ধন আহুজা| গত দেড় বছর ধরে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা থাকলেও আপাতত ডিভোর্স মামলা প্রত্যাহারের মধ্য দিয়ে সেই জল্পনায় নতুন মোড় এসেছে|




ক্যাটেগরি: বিনোদন
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...

আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...

কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...

দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...

কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...

স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
➤ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
➤ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
➤ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী
➤ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
➤ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি
➤ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ
➤ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
➤ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
➤ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১
➤ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
➤ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি
➤ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু
➤ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir