প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 21 Aug 2026, 8:46 PM
ডলারের দাম আরও কমেছে
এফএনএস বিদেশ :
মার্কিন ডলারের দর গতকাল শুক্রবার আরও কমেছে| বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের বন্ড পুনঃক্রয় কর্মসূচিকে সাময়িক সমাধান হিসেবে দেখছেন| একই সঙ্গে সরকারি ঋণ ও ঘাটতি মোকাবিলায় সরকারের ক্রমবর্ধমান হস্তক্ষেপ নিয়েও নতুন করে উদ্বেগ ˆতরি হয়েছে| গত বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি জানিয়েছিল, আগামী প্রান্তিকে দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ড পুনঃক্রয়ের পরিমাণ দ্বিগুণ করা হবে| বন্ডের সুদের হার বা ইয়িল্ড দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে| এর একদিন পর ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, সরকার প্রয়োজনে ট্রেজারি বন্ড পুনঃক্রয়ের পরিমাণ আরও বাড়াতে পারে| এ ছাড়া বেসেন্ট জানান, হোয়াইট হাউজের বাজেট পরিচালক রাসেল ভটের সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় নতুন করে সরকারি ব্যয় ও আর্থিক ঘাটতি কমানোর উদ্যোগ নিতে যাচ্ছেন| তবে এসব পদক্ষেপেও মার্কিন ট্রেজারি বন্ডের বিক্রি কমেনি| বরং যুক্তরাষ্ট্রের আর্থিক পরিস্থিতির অবনতি এবং দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে| এর প্রভাব পড়েছে ডলারের ওপরও| গতকাল শুক্রবার ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের শক্তিমাপক সূচক ৯৮.৭৬ পয়েন্টে নেমে তিন মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থান করে| ডলারের বিপরীতে ইউরোর দাম বেড়ে প্রায় তিন মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে| ইউরোর দর ছিল ১.১৬৯৩ ডলার, যা চলতি সপ্তাহে প্রায় ১ শতাংশ বেড়েছে| ব্রিটিশ পাউন্ডও ছয় মাসের সর্বোচ্চ দরের কাছাকাছি রয়েছে| গতকাল শুক্রবার পাউন্ডের দাম ০.০৮ শতাংশ বেড়ে ১.৩৬৪৩ ডলারে উঠেছে| চলতি সপ্তাহে এর দাম বেড়েছে প্রায় ০.৮ শতাংশ|
সূত্র: রয়টার্স
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...