...
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন ⁜ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় ⁜ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী ⁜ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য ⁜ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি ⁜ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ ⁜ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ⁜ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১ ⁜ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ⁜ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি ⁜ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু ⁜ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 21 Aug 2026, 8:48 PM

...
কিমের সঙ্গে ˆবঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া News Image

এফএনএস বিদেশ :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন এ বছরের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আবারও ˆবঠক করতে চান| অন্যদিকে তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়াও করছেন| তাই এবার দুই দেশের মহড়ার মধ্যেই জবাব হিসেবে জাপান সাগরের পূর্ব উপকূলে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া| এ ছাড়া ব্যক্তিগতভাবে দুই নেতার সম্পর্ক চমৎকার হলেও, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার ক্ষেত্রে কঠিন কিছু শর্তও আরোপ করতে পারে পিয়ংইয়াং| খবর রয়টার্সের| চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দেন ট্রাম্প| তিনি ওই মহড়াকে উত্তর কোরিয়ার জন্য ‘ˆবরী’ বলে উল্লেখ করেন| এর পর গত বুধবার ট্রাম্প জানান, চলতি বছরের শেষ দিকে কিমের সঙ্গে তার আবারও ˆবঠক হতে পারে| উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা পুনরায় শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে একটি কূটনৈতিক সাফল্য অর্জন করতে ট্রাম্প আগ্রহী বলে সংশ্লিষ্ট আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে| তবে ইরান যুদ্ধেরও এখনই অবসানের কোনো স্পষ্ট সম্ভাবনা নেই| এর মধ্যেই ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা, সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করছে উত্তর কোরিয়া| ট্রাম্পের নতুন উদ্যোগের বিষয়ে দক্ষিণ কোরিয়াও ব্যক্তিগত পর্যায়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে| তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে সিউলের কর্মকর্তাদের মধ্যে এখনও উদ্বেগ রয়েছে| চলতি বছরের শেষ দিকে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে ট্রাম্পের অংশ নেওয়ার কথা রয়েছে| উত্তর কোরিয়া আলোচনায় আগ্রহী হলে ওই সফরের সময়ই কিমের সঙ্গে ˆবঠকের সুযোগ ˆতরি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে| মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র কোনো পূর্বশর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত| প্রেসিডেন্ট এবং কিম জং উন উপযুক্ত সময়ে আবারও ˆবঠক করবেন| তবে উত্তর কোরিয়ার সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, কিম ও ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ককে দেশটির জাতীয় নিরাপত্তা ও সামরিক কৌশলের চেয়ে আলাদা করে দেখছে পিয়ংইয়ং| উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া কমানোর সিদ্ধান্তকে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন| তার মতে, মহড়া অব্যাহত রাখাই আগ্রাসী নীতির প্রমাণ এবং উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতি এখনও ˆবরী| তিনি একই সঙ্গে ট্রাম্প ও কিমের মধ্যে সাম্প্রতিক কোনো যোগাযোগের কথা অ¯^ীকার করলেও দুই নেতার ব্যক্তিগত সম্পর্ককে চমৎকার বলে উল্লেখ করেছেন| এর মধ্যেই গত বৃহস্পতিবার উত্তর কোরিয়া পূর্ব উপকূলের সাগরে প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী| বিশ্লেষকদের মতে, চলমান যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার প্রতিবাদ হিসেবেই এ উৎক্ষেপণ হয়ে থাকতে পারে| কিম ইয়ো জং সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক মহড়া কমানোর সিদ্ধান্তকে সদিচ্ছার পদক্ষেপ হিসেবে উপস্থাপন করে, তাহলে তারা কাঙি&ক্ষত জবাব পাবে না|

পিয়ংইয়ংয়ের শর্ত কী?

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া নতুন করে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রের নীতিতে বড় ধরনের পরিবর্তন চাইতে পারে| এর মধ্যে উত্তর কোরিয়ার দৃষ্টিতে ˆবরী নীতিগুলো প্রত্যাহার এবং দেশটির পারমাণবিক সক্ষমতাকে ¯^ীকৃতি দেওয়া অথবা অন্তত পরমাণু নিরস্ত্রীকরণকে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হিসেবে না রাখার ঘোষণা অন্যতম হতে পারে| তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে ওয়াশিংটন এখনও প্রতিশ্রুতিবদ্ধ| ২০১৮ ও ২০১৯ সালে ট্রাম্প ও কিমের মধ্যে নজিরবিহীন কয়েকটি ˆবঠক হয়েছিল| তবে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগের বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবির কারণে শেষ পর্যন্ত সেই কূটনৈতিক উদ্যোগ ভেস্তে যায়| এরপর ট্রাম্প একাধিকবার উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে উল্লেখ করেছেন| যদিও তার প্রশাসন এখনও দেশটির পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি করে আসছে এবং উত্তর কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ¯^ীকৃতি দেয়নি| এদিকে ট্রাম্পের প্রথম মেয়াদের তুলনায় এবার কিমের আলোচনায় ফেরার আগ্রহ কম হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা| কারণ গত কয়েক বছরে উত্তর কোরিয়া চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে| দুই দেশের সঙ্গে বাণিজ্যও দেশটির অর্থনীতিকে কিছুটা শক্তিশালী করেছে| ওয়াশিংটনভিত্তিক স্টিমসন সেন্টারের জ্যেষ্ঠ গবেষক জেনি টাউন বলেন, উত্তর কোরিয়ার এখন এমন কয়েকটি বিকল্প রয়েছে, যেখানে তাদের বড় কোনো ছাড় দিতে হচ্ছে না| ফলে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছাড় দেওয়ার প্রত্যাশা থাকলে আলোচনায় দ্রুত ফিরতে কিমের তেমন আগ্রহ নাও থাকতে পারে|

তবে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ নয়

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার সাম্প্রতিক বক্তব্যকে সরাসরি আলোচনার প্রত্যাখ্যান হিসেবেও দেখা ঠিক হবে না| বরং পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের অবস্থান আরও নমনীয় করার জন্য চাপ ˆতরি করছে| কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ গবেষক হং মিন বলেন, কিম ইয়ো জংয়ের বক্তব্যে কূটনীতির সম্ভাবনা খোলা রাখা হয়েছে| তার মতে, উত্তর কোরিয়া ট্রাম্পের মনোভাব বুঝে ভবিষ্যৎ আলোচনার পরিবেশ ˆতরি করতে চাইছে| বিশ্লেষকদের ধারণা, ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে এখন সরাসরি আলোচনার চেয়ে একে অপরের অবস্থান যাচাই এবং বার্তা দেওয়ার একটি নতুন পর্যায় শুরু হয়েছে| সূত্র : রয়টার্স




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...

আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...

কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...

দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...

কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...

স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
➤ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
➤ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
➤ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী
➤ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
➤ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি
➤ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ
➤ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
➤ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
➤ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১
➤ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
➤ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি
➤ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু
➤ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir