প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 22 Aug 2026, 7:56 PM
স্লিভলেস পোষাকে নজর কাড়লেন স্পর্শিয়া
রীতিমতো নেটিজেনদের চোখ আটকে দিয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া| রোদমাখা এক বিকেলে নিজেকে ক্যামেরাবন্দি করেছিলেন| আর সে মুহূর্ত সামাজিক মাধ্যমে প্রকাশ করতেই নেটমাধ্যমে যেন বেঁধে যায় হুলুস্থুল অবস্থা| গত শুক্রবার বিকেলে ফেসবুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন স্পর্শিয়া| তাতে দেখা যায়, হলুদ রঙের ফুলের ছাপ দেওয়া একটি স্টাইলিশ স্লিভলেস পোশাকে অভিনেত্রী| খোলা চুলে রোদ গায়ে লাগানোর মুহূর্তের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যুক্ত করেছেন শন মেন্ডেস ও কামিলা কাবেলোর জনপ্রিয় গান ‘সেনোরিটা’| ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শি অ্যান্ড দ্য সান’ (সে এবং সূর্য)| অর্থাৎ, তিনি আর রোদ একই ফ্রেমে বন্দি এবার| ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই মন্তব্যের ঘর ভরে ওঠে| ভক্তদের প্রায় সবাই স্পর্শিয়ার গ্ল্যামার ও সৌন্দর্যের প্রশংসা করেছেন| আবার কেউ কেউ তার লুক নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন| ছবিগুলো দেখে অনুমেয়, দেশের বাইরে থেকে ফ্রেমবন্দি হয়েছেন সুন্দরী এই অভিনেত্রী| বেশ কিছুদিন ধরে আমেরিকায় আছেন বলে খবর| নিউ ইয়র্কে থাকেন অভিনেত্রীর পরিবার; সেই সুবাদেই যাওয়া-আসা| দেশে নানা কর্মব্যস্ততা থাকলেও পারিবারিক টানেই দূরদেশে ছুটে যান অভিনেত্রী| দিন কয়েক আগে সেখানকার একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ দেখে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন অভিনেত্রী| এরপর ঘুরেছেন নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে, দেখেছেন মার্থা গ্রাহামের প্রদর্শনী| মূলত ভ্রমণ আর শিল্পের নানা দিক অনুভবের মধ্য দিয়েই কাটছে অভিনেত্রীর প্রবাসজীবন| স্পর্শিয়াকে এখন দেখা যাচ্ছে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ| এতে তার সঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল ও শামীম হাসান সরকারসহ আরও অনেকে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...