প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 22 Aug 2026, 7:56 PM
হাওরপারের মানুষের গল্প নিয়ে পর্দায় আসছেন রুনা খান
‘হালদা’ ও ‘ছিটকিনি’র পর নতুন সিনেমার কাজ শুরু করেছেন অভিনেত্রী রুনা খান| সিনেমাটির নাম ‘জলপবন’| বর্তমানে সুনামগঞ্জের হাওর এলাকায় এর শুটিংয়ের জন্য অবস্থান করছেন বলে জানা গেছে| তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় চলতি মাসের ১৫ তারিখ থেকে সেখানে দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে, যা চলবে পুরো মাসজুড়ে| সংবাদ মাধ্যমে রুনা খান জানিয়েছেন, হাওর অঞ্চলের মানুষের জীবনের গল্প এবং প্রতীক্ষার আবহ নিয়ে নির্মিত হচ্ছে ‘জলপবন’| সিনেমাটিতে ‘নিরালা’ নামের একটি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে| চরিত্রটি পছন্দ হয়েছে বলেই এখানে যুক্ত অভিনেত্রী| দর্শকদের ভালো কিছু উপহার দেবেন বলেও আশাবাদী তিনি| এ সিনেমায় রুনা খানের সঙ্গে অভিনয় করছেন তরুণ অভিনেতা সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক| এছাড়াও বাকি শিল্পীদের নিয়েও প্রশংসা করেছেন এই অভিনেত্রী| এদিকে রুনা খান শুটিংয়ে ব্যস্ত থাকলেও মুক্তির প্রস্তুতি নিচ্ছে রুনা খান অভিনীত কয়েকটি সিনেমা| তার মধ্যে একটি ‘লীলা মন্থন’| সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন| এ ছাড়া মাসুদ পথিকের ‘বক’ ও কৌশিক শংকর দাসের ‘দাফন’ সিনেমা দুটিও রয়েছে মুক্তির অপেক্ষায়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...