...
শিরোনাম
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ ⁜ কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্ট ⁜ লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের বন্ধু আটক ⁜ কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অনি য়মে র অভি যো গ ⁜ মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির ⁜ ১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম ⁜ ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও! ⁜ কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ দুটি আগ্নেয়াস্ত্র-কার্তুজ উদ্ধার যুবক গ্রেফতার ⁜ পরিবেশ রক্ষার অঙ্গীকারে বাপার সাংগঠনিক কর্মশালা ও মানববন্ধন- ⁜ ব্রাহ্মণপাড়ায় এমপির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড ⁜ ঘরের ওপর পাহাড় ধস, অল্পের জন্য রক্ষা মা-মেয়ের ⁜ বাঙ্গরায় এলাকাবাসীর শত বছরের স্বপ্ন পূরণ, ⁜ বুড়িচংয়ে নিলাম-টেন্ডার ছাড়াই সরকারি স্কুলের লোহার সিঁড়ি বিক্রির অভিযোগ ⁜ কসবায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ⁜ মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা ⁜ জনসচেতনতা বৃদ্ধিতে কুমিল্লা তথ্য অফিসের উঠান বৈঠক ⁜ হোমনায় অবৈধ শ্যালো মেশিন দিয়ে কৃষিজমি থেকে বালু বিক্রির অভিযোগ ⁜ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ⁜ বাঞ্ছারামপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই শামীম গ্রেপ্তার ⁜ পরিবেশ সংরক্ষণে ব্যাঘাত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Aug 2026, 8:49 AM

...
ব্রাহ্মণপাড়ায় এমপির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড News Image

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে মো. বাবুল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমির আনন্দপুর গ্রামে বাবুল মিয়ার নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
আটকের পর বাবুল মিয়া প্রশাসনের কাছে মাদক সেবনের বিষয়টি স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০০ টাকা জরিমানা করা হয়।
বাবুল মিয়া উত্তর তেতাভূমির আনন্দপুর গ্রামের মৃত শাহ নেয়াজের ছেলে।
অভিযানে সংসদ সদস্য জসিম উদ্দিন জসিমের সঙ্গে উপজেলা প্রশাসন ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষে অভিযানে নেতৃত্ব দেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুছা।
উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বাবুল মিয়াকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়।
ইউএনও মুন্নী ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, অভিযানে আটক বাবুল মিয়ার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক সেবন, বিক্রি ও পাচারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত ব্রাহ্মণপাড়া গড়তে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ

আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...

কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান  অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্ট
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...

লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের বন্ধু আটক
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...

কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অনি য়মে র অভি যো গ
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...

কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...

মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...

আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...

১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায়  গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...

‎নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
➤ কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্ট
➤ লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের বন্ধু আটক
➤ কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অনি য়মে র অভি যো গ
➤ মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির
➤ ১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম
➤ ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও!
➤ কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ দুটি আগ্নেয়াস্ত্র-কার্তুজ উদ্ধার যুবক গ্রেফতার
➤ পরিবেশ রক্ষার অঙ্গীকারে বাপার সাংগঠনিক কর্মশালা ও মানববন্ধন-
➤ ব্রাহ্মণপাড়ায় এমপির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড
➤ ঘরের ওপর পাহাড় ধস, অল্পের জন্য রক্ষা মা-মেয়ের
➤ বাঙ্গরায় এলাকাবাসীর শত বছরের স্বপ্ন পূরণ,
➤ বুড়িচংয়ে নিলাম-টেন্ডার ছাড়াই সরকারি স্কুলের লোহার সিঁড়ি বিক্রির অভিযোগ
➤ কসবায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
➤ মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা
➤ জনসচেতনতা বৃদ্ধিতে কুমিল্লা তথ্য অফিসের উঠান বৈঠক
➤ হোমনায় অবৈধ শ্যালো মেশিন দিয়ে কৃষিজমি থেকে বালু বিক্রির অভিযোগ
➤ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
➤ বাঞ্ছারামপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই শামীম গ্রেপ্তার
➤ পরিবেশ সংরক্ষণে ব্যাঘাত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir