...
শিরোনাম
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ ⁜ কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্ট ⁜ লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের বন্ধু আটক ⁜ কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অনি য়মে র অভি যো গ ⁜ মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির ⁜ ১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম ⁜ ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও! ⁜ কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ দুটি আগ্নেয়াস্ত্র-কার্তুজ উদ্ধার যুবক গ্রেফতার ⁜ পরিবেশ রক্ষার অঙ্গীকারে বাপার সাংগঠনিক কর্মশালা ও মানববন্ধন- ⁜ ব্রাহ্মণপাড়ায় এমপির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড ⁜ ঘরের ওপর পাহাড় ধস, অল্পের জন্য রক্ষা মা-মেয়ের ⁜ বাঙ্গরায় এলাকাবাসীর শত বছরের স্বপ্ন পূরণ, ⁜ বুড়িচংয়ে নিলাম-টেন্ডার ছাড়াই সরকারি স্কুলের লোহার সিঁড়ি বিক্রির অভিযোগ ⁜ কসবায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ⁜ মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা ⁜ জনসচেতনতা বৃদ্ধিতে কুমিল্লা তথ্য অফিসের উঠান বৈঠক ⁜ হোমনায় অবৈধ শ্যালো মেশিন দিয়ে কৃষিজমি থেকে বালু বিক্রির অভিযোগ ⁜ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ⁜ বাঞ্ছারামপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই শামীম গ্রেপ্তার ⁜ পরিবেশ সংরক্ষণে ব্যাঘাত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Aug 2026, 8:50 AM

...
পরিবেশ রক্ষার অঙ্গীকারে বাপার সাংগঠনিক কর্মশালা ও মানববন্ধন- News Image
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি
পরিবেশ সুরক্ষা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় জাতীয় নির্বাহী পরিষদের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মশালা।
গত ২৮ আগস্ট শুক্রবার সকাল ১০টায় ঢাকার ধানমন্ডিতে অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শাখার পরিবেশকর্মীরা অংশগ্রহণ করেন। এতে কুমিল্লা জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আঞ্চলিক কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় পরিষদের লাইফ মেম্বার অধ্যাপক মতিন সৈকত এআইপি, দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারী সমাজ সেবা অফিসার মোঃ মিজানুর রহমান তালুকদার, তিতাস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফারুক কামাল (অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা) এবং নির্বাহী সদস্য মোঃ শরিফুল ইসলাম সিকদার।
কর্মশালায় পরিবেশ রক্ষায় বাপার চলমান কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশেষ করে স্থানীয় পর্যায়ে পরিবেশের সংকট চিহ্নিত করে জনসম্পৃক্ততা বাড়ানো এবং পরিবেশবান্ধব আন্দোলনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালার বিরতির সময়ে বাপা'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মোঃ আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক জনাব মিহির বিশ্বাস এবং জাতীয় পরিষদের লাইফ মেম্বার ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত এআইপি-এর সঙ্গে সাংগঠনিক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত  মতবিনিময় করি। এ সময় দাউদকান্দি ও নবগঠিত তিতাস উপজেলা শাখার বর্তমান কার্যক্রম, পরিবেশ উন্নয়নে গৃহীত উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়।
কর্মশালার পাশাপাশি পরিবেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন কর্মসূচিতেও অংশ নেন বাপার নেতৃবৃন্দ ও পরিবেশকর্মীরা। বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে পরিবেশ রক্ষার দাবি তুলে ধরা হয়। কক্সবাজারের সমুদ্রসৈকত ও দেশের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় আইন মেনে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, উন্নয়ন অবশ্যই প্রয়োজন, তবে সেই উন্নয়ন যেন প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের স্বাভাবিক জীবন-জীবিকাকে ধ্বংস করে না ফেলে। পরিবেশ রক্ষা কেবল কোনো সংগঠনের দায়িত্ব নয়; এটি রাষ্ট্র, সমাজ ও প্রত্যেক সচেতন নাগরিকের সম্মিলিত দায়িত্ব।
সাংগঠনিক কর্মশালা ও মানববন্ধনের মধ্য দিয়ে বাপার নেতাকর্মীরা পরিবেশ রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁদের প্রত্যাশা—সচেতন মানুষের সম্মিলিত প্রয়াসে গড়ে উঠবে একটি নিরাপদ, বাসযোগ্য ও পরিবেশসম্মত বাংলাদেশ।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ

আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...

কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান  অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্ট
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...

লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের বন্ধু আটক
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...

কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অনি য়মে র অভি যো গ
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...

কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...

মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...

আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...

১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায়  গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...

‎নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
➤ কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্ট
➤ লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের বন্ধু আটক
➤ কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অনি য়মে র অভি যো গ
➤ মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির
➤ ১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম
➤ ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও!
➤ কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ দুটি আগ্নেয়াস্ত্র-কার্তুজ উদ্ধার যুবক গ্রেফতার
➤ পরিবেশ রক্ষার অঙ্গীকারে বাপার সাংগঠনিক কর্মশালা ও মানববন্ধন-
➤ ব্রাহ্মণপাড়ায় এমপির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড
➤ ঘরের ওপর পাহাড় ধস, অল্পের জন্য রক্ষা মা-মেয়ের
➤ বাঙ্গরায় এলাকাবাসীর শত বছরের স্বপ্ন পূরণ,
➤ বুড়িচংয়ে নিলাম-টেন্ডার ছাড়াই সরকারি স্কুলের লোহার সিঁড়ি বিক্রির অভিযোগ
➤ কসবায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
➤ মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা
➤ জনসচেতনতা বৃদ্ধিতে কুমিল্লা তথ্য অফিসের উঠান বৈঠক
➤ হোমনায় অবৈধ শ্যালো মেশিন দিয়ে কৃষিজমি থেকে বালু বিক্রির অভিযোগ
➤ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
➤ বাঞ্ছারামপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই শামীম গ্রেপ্তার
➤ পরিবেশ সংরক্ষণে ব্যাঘাত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir