প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Aug 2026, 9:00 AM
কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ দুটি আগ্নেয়াস্ত্র-কার্তুজ উদ্ধার যুবক গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি
একটি শটগানসহ দুইটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ভোরে মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেলও জব্দ করা হয়।
কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুল আলম শাহ্ জানান, গ্রেপ্তার এয়াকুব নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর গ্রামের তৈয়ব খানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩ টার দিকে নাথেরপেটুয়া স্টেশন বাজারে একটি ডিসকভার মোটরসাইকেল থামিয়ে এয়াকুবকে আটক করে পুলিশ। পরে মোটরসাইকেলের বাম পাশের বাঁধা একটি বস্তায় তল্লাশি চালিয়ে একটি সচল শটগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, উদ্ধার হওয়া অস্ত্র ৫ আগস্টের লুট হওয়া পুলিশের অস্ত্র কি না, তা যাচাই করা হচ্ছে।
রোববার বিকেলে আইনানুগ প্রক্রিয়া শেষ করে গ্রেফতার এয়াকুবকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...
কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...