...
শিরোনাম
এখন ডিজিটাল পদ্ধতিতে নকল হচ্ছে ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ লালমাইয়ে ট্রাক চাপায় যুবক নিহত ⁜ সদর দক্ষিণে প্রতাপপুর বৈষখোলা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ⁜ কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না, কিন্ডারগার্টেনকে আনা হবে নিবন্ধনের আওতায়-কুমিল্লায় শিক্ষামন্ত্রী ⁜ চান্দিনায় দেড় শতাধিক পরিবারে স্বাবলম্বী সামগ্রী বিতরণ ⁜ মহামারী থেকে মুক্তি কামনায় লালমাইয়ে শাফা খতম ⁜ কৃষকদেরকে উৎসাহ দেওয়ার জন্য বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হচ্ছে-মোবাশ্বের আলম ভূঁইয়া ⁜ কুমিল্লায় নারীকে কুপিয়ে জখম মামলা হলেও গ্রেপ্তার হয়নি আসামি ⁜ তিতাসে চার গ্রামের লোকদের ভিজিএফ চাল থেকে বঞ্চিতের অভিযোগ ⁜ মুরাদনগরে শিখন ঘাটতি পূরণে সাপ্তাহিক ছুটির প্রথম দিনে প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোতে উপস্থিতি কম ⁜ স্কুলে যাওয়া হলো না চৌদ্দগ্রামের জিহানের জীবন-মৃত্যুর সন্দিক্ষণে অপর শিক্ষার্থী তানিসা ⁜ নবীনগরে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই, অর্ধ কোটি টাকার ক্ষতি ⁜ বৃক্ষরোপণের মাধ্যমে পালিত হলো কুবি প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ⁜ ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন রাস্তা প্রশস্তের দাবিতে সড়ক অবরোধ, এমপি জসিম উদ্দিনের আশ্বাসে স্থগিত ⁜ আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষে নিহত প্রবাসীর পরিবারের পাশে দাঁড়ালেন এমপি জসিম উদ্দিন ⁜ বুড়িচং মাশরা দরবার শরীফের বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়া প্রশাসনের অভিযানে ২টি অবৈধ ড্রেজার মেশিন ও পাইপসহ সরঞ্জাম অকেজো ⁜ কুমিল্লায় বৃদ্ধ বাবাকে হত্যাচেষ্টা, বোনের সম্পত্তি দখলের অপচেষ্টার অভিযোগ ⁜ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশচুম্বী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2025, 11:10 AM

...
এই প্রথম ভোটের মাধ্যমে চৌদ্দগ্রামের মুন্সিরহাট বিএনপির কমিটি গঠন News Image

এমরান হোসেন বাপ্পি

বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী এই প্রথম সরাসরি কাউন্সিলরদের ভোটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই মূল নেতৃত্বে আসা সভাপতি, সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা নির্ঘুম রাত কাটিয়েছে। তারা প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলরদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছে। এমন অবস্থা দেখে অনেকের কাছে মনে হয়েছে এই বুঝি সত্যিকার গণতন্ত্র ফিরে এসেছে, ভোটের অধিকার ফিরে এসেছে। যে ভোট গণতন্ত্র বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার কুক্ষিগত করে রেখেছিল।

শুক্রবার দিনভর টানটান উত্তেজনার মধ্য দিয়ে বিকাল ৪টায় মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতার শুরুতেই মাঠের পূর্ব পাশের ভবনের নিচতলায় শতাধিক স্বেচ্ছাসেবকের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্মেলনের প্রধান বক্তা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আলী আক্কাস, বিশেষ অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা জামান, আহবায়ক কমিটির সদস্য এনামুল হক ছুট্টু, সাজেদুর রহমান মোল্লা হিরণ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের টিম লিডার মোঃ গিয়াস উদ্দিনের তত্ত্বাবধানে সভাপতি, সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক পদে স্বচ্ছ ব্যালট পেপারে প্রতিকে সিল মারার মাধ্যমে কাউন্সিলদের ভোট গ্রহণ শুরু হয়। টানা ঘন্টা ভোট গ্রহণ শেষে রাত ৮টায় দ্বি-বার্ষিক সম্মেলনের ২য় পর্ব শুরু হয়। ভোটের ফলাফল গননার পূর্বে উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন উদ্বোধকের বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা।

মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ জালাল উদ্দিন মোল্লা সভাপতিত্বে উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ দাউদ মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল হালিম ভূঁইয়া যৌথ সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। অতিথিদের আলোচনা শেষে এই যেন কাঙ্খিত কোন ফলাফলের জন্য উপস্থিত লোকজনের অপেক্ষার পালা শুরু হয়। সবার তীক্ষ নজর মঞ্চের দিকে না জানি কি হতে কি হচ্ছে। হা করে তাকিয়ে আছে ভোট গননার দিকে। রাত টায় শুরু হয় ভোট গননার শুরু হয় সবার সম্মুখেই মাইকে ঘোষণার মাধ্যমে। কোন প্রার্থী যেন কোন ধরনের আপত্তি করতে না পারে তার জন্যই এমন ব্যবস্থা। রাত ১১টায় ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে মুন্সিরহাট ইউনিয়ন বিএনপি সভাপতিতে পদে মোঃ জালাল উদ্দিন মোল্লা ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিপরীতে মুজিবুর রহমান মুজিব ১২৬ ভোট পেয়েছেন, সাধারণ সম্পাদক পদে মাকসুদুর রহমান মাসুদ ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিপরীতে ইউসুফ মিয়া ১২৮ ভোট পেয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সোলায়মান ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিপরীতে মীর আলমগীর ১৪১ ভোট পেয়েছেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বাসভবনের সামনে গুলিবর্ষণের পর যা বললেন রোহিত শেঠি
বাসভবনের সামনে গুলিবর্ষণের পর যা বললেন রোহিত শেঠি

বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠির বাসভবনের সামনে সম্প্রতি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত...

কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘মাসুদ রানা’
কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘মাসুদ রানা’

কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমাটি অবশেষে...

এখন ডিজিটাল পদ্ধতিতে নকল হচ্ছে
এখন ডিজিটাল পদ্ধতিতে নকল হচ্ছে

নিজস্ব প্রতিবেদকশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক বলেছেন, নকলের ডেট অব বার্থ ১৯৭২ সাল। ২০০১-২০০৬ সাল...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে   প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২...

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিয...

লালমাইয়ে ট্রাক   চাপায় যুবক নিহত
লালমাইয়ে ট্রাক চাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, লালমাইকুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায়...

সদর দক্ষিণে প্রতাপপুর  বৈষখোলা সড়ক সংস্কারের   দাবিতে মানববন্ধন
সদর দক্ষিণে প্রতাপপুর বৈষখোলা সড়ক সংস্কারের দাবিতে মানববন...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়নের প্রতাপপুর (হরকল) কেন্দ্রীয় মসজিদ থে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ এখন ডিজিটাল পদ্ধতিতে নকল হচ্ছে
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ লালমাইয়ে ট্রাক চাপায় যুবক নিহত
➤ সদর দক্ষিণে প্রতাপপুর বৈষখোলা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
➤ কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না, কিন্ডারগার্টেনকে আনা হবে নিবন্ধনের আওতায়-কুমিল্লায় শিক্ষামন্ত্রী
➤ চান্দিনায় দেড় শতাধিক পরিবারে স্বাবলম্বী সামগ্রী বিতরণ
➤ মহামারী থেকে মুক্তি কামনায় লালমাইয়ে শাফা খতম
➤ কৃষকদেরকে উৎসাহ দেওয়ার জন্য বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হচ্ছে-মোবাশ্বের আলম ভূঁইয়া
➤ কুমিল্লায় নারীকে কুপিয়ে জখম মামলা হলেও গ্রেপ্তার হয়নি আসামি
➤ তিতাসে চার গ্রামের লোকদের ভিজিএফ চাল থেকে বঞ্চিতের অভিযোগ
➤ মুরাদনগরে শিখন ঘাটতি পূরণে সাপ্তাহিক ছুটির প্রথম দিনে প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোতে উপস্থিতি কম
➤ স্কুলে যাওয়া হলো না চৌদ্দগ্রামের জিহানের জীবন-মৃত্যুর সন্দিক্ষণে অপর শিক্ষার্থী তানিসা
➤ নবীনগরে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই, অর্ধ কোটি টাকার ক্ষতি
➤ বৃক্ষরোপণের মাধ্যমে পালিত হলো কুবি প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী
➤ ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন রাস্তা প্রশস্তের দাবিতে সড়ক অবরোধ, এমপি জসিম উদ্দিনের আশ্বাসে স্থগিত
➤ আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষে নিহত প্রবাসীর পরিবারের পাশে দাঁড়ালেন এমপি জসিম উদ্দিন
➤ বুড়িচং মাশরা দরবার শরীফের বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়া প্রশাসনের অভিযানে ২টি অবৈধ ড্রেজার মেশিন ও পাইপসহ সরঞ্জাম অকেজো
➤ কুমিল্লায় বৃদ্ধ বাবাকে হত্যাচেষ্টা, বোনের সম্পত্তি দখলের অপচেষ্টার অভিযোগ
➤ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশচুম্বী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ (ভারপ্রাপ্ত) কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ, মোবাইল:০১৭১২-৭৬৭৮৬৬,  বার্তা বিভাগ: ০১৭১১-৩৩২৪৯৮, ০১৯৭১-৩৩২৪৯৮, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪, ঢাকা অফিস : ০১৮১৯-৬০২০২৩, ফোন: +৮৮০২৩৩৪৪০৩৯০০।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

নির্বাহী সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪, ঢাকা অফিস : ০১৮১৯-৬০২০২৩, ফোন: +৮৮০২৩৩৪৪০৩৯০০।

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir