প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Sep 2026, 9:30 AM
‘বিএনপি আমার পৈতৃক সম্পত্তি নয়, আমানত’: লালমাইয়ে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া
মাসুদ রানা, কুমিল্লা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লালমাইয়ে আয়োজিত এক আলোচনা সভায় কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, "বিএনপি আমার পৈতৃক সম্পত্তি নয়, আগামী ৫৪ মাসের জন্য এটি আমার নিকট আমানত।"
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) লালমাই উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, "স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে আমাদের প্রিয় সংগঠন জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেছিলেন। ২০০৮ সালে আমি একজন কনট্রাক্টরের আন্ডারে নির্বাচন করেছিলাম, তবে ২০২৬ সালের ১২ তারিখে আপনারা আমাকে সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি এখন ৬ লাখ মানুষের এমপি।"
সমালোচকদের উদ্দেশ্য করে এমপি মোবাশ্বের আলম বলেন, "আজকেও স্লোগান শুনছি—'মোবাশ্বের ভূঁইয়ার দালালেরা হুশিয়ার-সাবধান'। আবার তারাই রাতের বেলায় ফোন করে ক্ষমা চায়। নিজ নেতাকর্মীদের বলবো, আপনারা গর্ব করে বলবেন—মোবাশ্বের ভূঁইয়ার দালাল হলেও আমরা, ভাই হলেও আমরা, কর্মী হলেও আমরা।"
অন্য এলাকার নেতাদের রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "কুমিল্লা-৬ এর এমপি, কুমিল্লা-১০ এ বৈধ নয়। খেলতে পারবেন, খেলা হবে। আমি আল্লাহ ছাড়া কাউকে কেয়ার করি না। উপজেলা বিএনপির কমিটি আমাকে মানুক বা না মানুক তাতে কিছু যায়-আসে না; রাজনীতি করতে মোবাশ্বের ভূঁইয়ার কমিটি লাগে না।"
বিএনপির সিনিয়র নেতা মনিরুল হক চৌধুরীর সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমার আর মনির ভাইয়ের সম্পর্ক দুধে আর চিনিতে। রাজনৈতিক মাঠে আমরা এক ভাই আরেক ভাইকে গুতাইলেও সংসদে দেখা হলে পা ধরে সালাম করি, কারণ উনি আমার মুরুব্বি। আপনারা ফেসবুকে সুরসুরি দেওয়া বন্ধ করুন; এই খেলায় আপনারা ধরা খেয়ে বলির পাঠা বনে গেছেন।"
লালমাই উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
উপজেলা ও স্থানীয় বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন, অ্যাডভোকেট বেলাল হোসাইন, বাগমারা উত্তর বিএনপির সভাপতি মনির হোসেন ডালিম, সাবেক সভাপতি আছলাম মজুমদার, বিএনপি নেতা আলী আশ্রাফ, ভূলইন দক্ষিণ ইউপি বিএনপি সভাপতি হাফেজ বেলাল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ, সফিকুর রহমান, পেরুল উত্তর ইউপি বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন।
উপজেলা যুবদলের আহবায়ক জাবের আহমেদ, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক খোরশেদ আলমলোকমান , জেলা যুবদলের সদস্য এনাম মজুমদার ও মানিক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাস্টার শাহ আলম, ফরহাদ উদ্দিন ও কাজী মেহেদী, তৌফিক।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...
নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...
মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...