প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Sep 2026, 9:31 AM
জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ। মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি
মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট
এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক, এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশের মধ্যে সেরা হওয়ায় আমি মুগ্ধ। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ভবন আছে পড়া লেখা নাই কিন্তু নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসায় ভালো ভবন না থাকলেও ভালো রেজাল্টে এগিয়ে। কথা গুলো বলছিলেন কুমিল্লা ১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি আরো বলেন - এ মাদ্রাসা সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া গৌরবের এবং ফাযিল পরীক্ষায় তাসলিমা আক্তার নামের যে ছাত্রী সমগ্র বাংলাদেশে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে এ বিয়ে না হয়ে গেলে তার দায়িত্ব আমি নিতাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি অহিদুর রহমান খোকন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনূর ইসলাম, গভর্নিং বডির সহসভাপতি নুরুল আমিন জসিম, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মনিরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর মুকুল মজুমদার ও মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন প্রমুখ।
অনুষ্ঠান যৌথ ভাবে সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা মাসউদুল ইসলাম ও সহকারী অধ্যাপক মাওলানা মহিউদ্দিন। অনুষ্ঠান শেষে দাখিল,আলিম ও ট্যালেন্টপুলে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...
নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...
মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...