প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Sep 2026, 12:21 AM
তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধে খুনের ঘটনায় ২০জনকে আসামী করে মামলা : আটক-৪
নাজমুল করিম ফারুক :
কুমিল্লার তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায়
মোহাম্মদ ইউসুফ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ
উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে শ্রাবণ আহমেদ (২৬) বাদী হয়ে ২০ জনের
নাম উল্লেখপূর্বক ১০/১৫ জনকে আসামি করে মামলা করেছেন। বৃহস্পতিবার (৩
সেপ্টেম্বর) রাত ৯টায় তিতাস থানায় মামলাটি করেন। ঘটনার পরে
জিজ্ঞাসাবাদের জন্য আটক চারজনকে উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের
মাধ্যমে জেলে পাঠিয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার
কড়িকান্দি ইউনিয়নের একলারামপুর (ভূঁইয়া বাড়ি) গ্রামে বাড়ির সীমানা
নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছিল। বিরোধের বিষয়টি
মীমাংসার জন্য স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হলেও তা সমাধান হয়নি। এর জেরে
দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার দুপুর ১২টায় নিহত ইউসুফ
ভূঁইয়া বাড়ির উঠানে ছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে মামলার আসামিরা
ও অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে প্রবেশ করেন।
পরে তাঁরা ইউসুফ ভূঁইয়ার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।
এজাহারে বাদী অভিযোগ করেন, হামলাকারীরা তাঁর বাবাকে এলোপাতাড়ি মারধর
করেন। একপর্যায়ে লোহার পাইপ দিয়ে তাঁর বুকের বাঁ পাশে আঘাত করা হয়।
এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে রক্ষা করতে
এগিয়ে গেলে তাঁর জ্যাঠা মো. শওকত আলী ভূঁইয়ার ওপরও হামলা করা হয়। এ সময়
তিনিও আহত হন। পরে স্বজনরা ইউসুফ ভূঁইয়াকে দ্রুত তিতাস উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা
করেন। আহত শওকত আলী ভূঁইয়াসহ অন্যদেরও চিকিৎসা দেওয়া হয়।
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাজহারুল
ইসলাম জানিয়েছেন, ইউসুফ ভূঁইয়াকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত
পাওয়া যায়। তাঁর শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা তিতাস থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) এইচএমএ
লতিফ জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত
অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
তিতাস থানার ওসি মো. মমিরুল হক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। নিহতের
ছেলে শ্রাবণ আহমেদ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও
১০/১৫ জনকে আসামি করেছেন। আসামীদের
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...
নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...
মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...